চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার মঞ্চে প্রথমবার ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২৫
বিনোদন
A A
নাট্যশিল্পীরা মঞ্চে একসঙ্গে অভিনয় করছেন, আলো ও অন্ধকারের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ বিরতির পর নতুন নাটক নিয়ে মঞ্চে ফিরছে তীরন্দাজ রেপার্টরি। শুক্রবার (১ আগস্ট) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে তাদের সপ্তম প্রযোজনা ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’-এর উদ্বোধনী মঞ্চায়ন। নাটকটির নির্দেশনায় রয়েছেন দীপক সুমন।

‘মুনস্যুন রেভ্যুলেশন’ বা জুলাই গণঅভ্যুত্থানকে উপজীব্য করে নির্মিত এ নাটকটির প্রথম প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭টায়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রদর্শনীতে দর্শকদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে।

নাটকটি মূলত একজন স্বপ্নবিলাসী নাগরিক শুভঙ্করের গল্প, যে বেড়ে ওঠে ভোগবাদী সমাজে বহু না-পাওয়া আর অসফলতার গ্লানি নিয়ে। সমাজে বৈষম্যের বিরুদ্ধে স্বপ্ন দেখা শুভঙ্কর সময়ের ডাকে সাড়া দিয়ে রাজপথে নামে, যুক্ত হয় আন্দোলনে। তবে সেই সংগ্রামে সে হারিয়ে যায়—হয়তো ভীড়ের মধ্যে, কিংবা সময়ের ভেতরেই হারিয়ে ফেলে তাকে সকলে। এই হারিয়ে যাওয়ার মধ্যেই নাটকটি স্মরণ করিয়ে দেয় দায়িত্ববোধ, হারিয়ে যাওয়া মানুষদের স্মরণে থাকার প্রয়োজনীয়তা। সেই স্মৃতিকে ধারণ করেই নাটকের আরেক চরিত্র ফাইরুয তার উপস্থিতি জানান দেয়।

নির্দেশক বলেন, এই নাটকের বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে আমরা শুধু স্মৃতিকে স্মরণ করতে চাইনা, বিজয়কে উদযাপন করতে চাইনা। আমরা মনে করিয়ে দিতে চাই, সকল হারিয়ে যাওয়া জীবনের প্রতি আমাদের দায় আছে। সেই দায় আমরা পালন করবো।

নাটক প্রসঙ্গে নির্দেশক দীপক সুমন জানান, প্রায় সাত-আট বছর থিয়েটার করতে না পারার কারণে নির্দেশনার অভ্যাস ও প্রক্রিয়ায় এক ধরনের বিপর্যয় এসেছিল। প্রথম দিকে মহড়ায় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে সমন্বয় করতে কষ্ট হয়েছে, মাঝেমধ্যে মনে হয়েছে কাজটা ছেড়ে দেই। কিন্তু শেষ পর্যন্ত নাটকটি মঞ্চস্থ হচ্ছে, সেটিই সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর এই প্রথম তীরন্দাজ রেপার্টরি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নাট্য নির্মাণে যুক্ত হয়েছে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মো. আবদুল্লাহ আল নোমান, মানসিফ তাজরিয়ান, মাহিমা সাদিক লিমা, সাদিয়া শাহীন অন্তু, কৌশিক আহমেদ, ফারজানা মেহেজাবীন, নিলয় কুমার বিশ্বাস, বাপ্পী হায়দার, সোনালী কবির, সাজাওয়ার হোসেন অরণ্য, সামিয়া চৌধুরী, আল ওয়ালীদ জিয়ান, সারাহ মীম ও সাগর মৈত্রী।

Reneta

নেপথ্যে কাজ করেছেন গল্পকার ও নির্দেশক দীপক সুমন, নাট্যরূপকার ঋজু লক্ষ্মী অবরোধ, শব্দ ও সংগীত পরিকল্পনায় সালিম শাদমান (সাশা) ও জামিল হোসেন সাজু, আলোক পরিকল্পনায় মোখলেসুর রহমান, কোরিওগ্রাফিতে সারাহ মীম, পোশাক পরিকল্পনায় এনাম তারা সাকি এবং মঞ্চসজ্জায় সনজিত কুমার দে। পোস্টার ডিজাইন করেছেন রফিক উল্যাহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুলাই গণঅভ্যুত্থানতীরন্দাজতীরন্দাজ রেপার্টরিদীপক সুমনমঞ্চলিড বিনোদনশিল্পকলা একাডেমিশুভঙ্কর হাত ধরতে চেয়েছিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬

স্পিনারদের দাপটে ৩ বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট ৬, ২০২৬

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT