চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রক ফেস্টের মঞ্চ মাতালো দেশ সেরা ৮ ব্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ১১, জুন ২০২২
বিনোদন
A A

একই মঞ্চে হাজির হলো দেশের সেরা ব্যান্ড মাইলস, আর্টসেল, ওয়ারফেজ, শিরোনামহীন, অ্যাভয়েড রাফা, ম্যাকানিক্স, তীরন্দাজ ও দৃক। তাদের সুরের মূর্ছনায় মেতেছে হাজার হাজারও তরুণ-তরুণী।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ আয়োজিত ‘জেসিআই রক ফেস্ট ২০২২’-এ দেশের জনপ্রিয় এই ৮টি রক ব্যান্ড পারফর্ম করেছে।

শুক্রবার (১০ জুন) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর ১ নম্বর হলে দেশের প্রথম সারির ব্যান্ড দলগুলোর এই মিলনমেলার প্রথম ভাগে মঞ্চে ওঠে দৃক, ম্যাকানিক্স ও তীরন্দাজ। এরপর একে একে দেশের টপ ব্যান্ড অ্যাভয়েড রাফা, মাইলস, ওয়ারফেজ ও শিরোনামহীনের পারফরমেন্স মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন উপস্থিত দর্শকরা।

রাত ১১টায় আর্টসেলের গানে পর্দা নামে জেসিআই বাংলাদেশ রক ফেস্ট ২০২২-এর। প্রত্যেক ব্যান্ড তাদের জনপ্রিয় ৫টি করে গান পরিবেশন করেন।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে যুবসম্প্রদায়কে সমাজ গঠনে একতাবদ্ধ করতে এই কনসার্টের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট।

তিনি বলেন, ‘তরুণ শক্তিকে এক করে দেশের উন্নয়ন করার উদ্দেশ্যেই আমরা এগিয়ে চলছি। জেসিআই বাংলাদেশের এই রক কনসার্ট সংগীতের সুরের মূর্ছনায় তরুণদের আরো উজ্জীবিত করবে বলে আমাদের বিশ্বাস। দর্শকদের ব্যাপক সাড়ায় আমরা মুগ্ধ।’

Reneta

এই আয়োজনে একসঙ্গে প্রায় ৩ হাজার তরুণ-তরুণী অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা। আগামী বছর গুলোতেও এমন গানের আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা আশা প্রকাশ করেছে। একই সঙ্গে উপস্থিত দর্শকরাও এই ধরনের রক ফেস্টের উদ্যোগ বারবার নেওয়ার আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাভয়েড রাফাআর্টসেলওয়ারফেজকনসার্টতীরন্দাজদৃকমাইলসরক ফেস্টলিড বিনোদনশিরোনামহীন
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT