বিনোদন

যাচাই বাছাই শেষে বামবায় নতুন ২৭টি ব্যান্ড

ব্যান্ড সদস্যরা যাচাই-বাছাই শেষে একত্রিত হয়ে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে নতুন ২৭টি ব্যান্ডের যাচাই-বাছাই পর্ব সম্পন্ন হয়েছে, যেখানে সদস্যরা একত্রিত হয়ে ছবি তুলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশীয় ব্যান্ডের প্রসার ও প্রতিভাবান ব্যান্ডগুলোকে স্থায়ী একটি প্লাটফর্ম দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বামবা। সেই লক্ষ্যে সম্প্রতি বামবা নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু করে। এই কার্যক্রমের আওতায় নতুন করে ২৭টি ব্যান্ডদলকে সদস্য অন্তর্ভূক্ত করলো বামবা।

১৩ জানুয়ারি সারা দেশের সকল ব্যান্ডদলের মধ্য থেকে নতুন সদস্য ব্যান্ড অন্তর্ভূক্তির আমন্ত্রণ জানায় বামবা। এই আমন্ত্রণে বামবা ব্যাপক সাড়া পায়। সারা দেশ থেকে শতাধিক জনপ্রিয়, উঠতি এবং নতুন ব্যান্ড সদস্য অন্তর্ভূক্তির আবেদন করে। সেখান থেকে যাচাই-বাছাই ও অডিশনের মাধ্যমে মোট ২৭টি ব্যান্ডদলকে অন্তর্ভুক্ত করলো দেশের ব্যান্ড সংগীতের একমাত্র এই সংগঠনটি।

৭ ফেব্রুয়ারি যমুনা ফিউচারে পার্কের ‘ইয়ামাহা মিউজিক বাংলাদেশ’ প্রাঙ্গণে আড়ম্বর এক অডিশনের মাধ্যমে নতুন সদস্য বাছাই পর্ব চালায় সংগঠনটি। যাতে অংশগ্রহণ করে সারাদেশ থেকে আসা শতাদিক নিবন্ধন করা ব্যন্ডদলের মধ্যে ২১ ব্যান্ডদল। এই অডিশন পর্বের নাম দেয়া হয় ‘ইয়ামাহা-বামবা জ্যাম সেশন’। এই অডিশন পর্ব থেকে যাচাই বাছাই করে বেশ কিছু বেশ কিছু নতুন ব্যান্ড নেওয়া হয়।

বামবায় নতুন অনন্তর্ভূক্ত হওয়া দলগুলো হচ্ছে আর্ক, অ্যাশেজ, অ্যাবাউট ডার্ক, বে অফ বেঙ্গল, ব্যান্ড চাতক, কঙ্কলুশন, ক্রাঞ্চ, এলিটা অ্যালাইভ, ফুয়াদ এন্ড ফ্রেন্ডস(এফএন্ডএফ),হার্টস রিলেশান ব্যান্ড, ইন্দালো, জলের গান, মরুভূমি, মেট্রিক্যাল, নাটাই, ওন্ড, অবলিক,পরাহো, পার্থিবো,শহরতলী, স্পন্দন, শুভযাত্রা, সিন, থ্র্যাশ, তরুণ ব্যান্ড, তীরন্দাজ ও উন্মাদ।

বুধবার বামবার অফিসিয়াল ফেসবুক পেজে নতুন সদস্য হওয়া ব্যান্ডদলগুলোর নাম প্রকাশ করা হয়েছে।

এর আগে অডিশন পর্ব ‘ইয়ামাহা-বামবা জ্যাম সেশন’এ বিচারকের আসনে বসা ছিলেন বামবার সভাপতি হামিন আহমেদ, সহসভাপতি এস.এম আলম টিপু (ওয়ারফেইজ), সাধারণ সম্পাদক শাকিব চৌধুরী (ক্রিপটিক ফেইট), সহকারী সাধারণ সম্পাদক কাজী আশেকীন সাজু (আর্টসেল), কোষাধ্যক্ষ আলী সুমন (পেন্টাগন)। কার্যকরী পরিষদের ব্যান্ড সদস্য সোলস, দলছুট, নেমেসিস, পাওয়ারসার্জ।

বিষয়:অবলিক অ্যাশেজ আর্ক ইন্দালো উন্মাদ ওন্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…