কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ব্যতিক্রমী পিঠা উৎসব

ভালবাসা ডটকম, হৃদয় হরণ, ব্যাকআপসহ দুই শতাধিক রকমের পিঠা রয়েছে উৎসবে

পিঠা ও পায়েসের ছবি, কিশোরগঞ্জে পিঠা উৎসবের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে পিঠা উৎসবের সময় বিভিন্ন ধরনের পিঠা ও মিষ্টির ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থীদের নিজ হাতে বানানো পিঠার নিয়ে শুরু হয়েছে দিনব্যাপী পিঠা উৎসব। ভালবাসা ডটকম, হৃদয় হরণ, ব্যাকআপসহ দুই শতাধিক রকমের পিঠা রয়েছে উৎসবে।

বুধবার ৩১ জানুয়ারি সকাল ১১টা থেকে গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষক পরিষদের আয়োজনের ফুলে সজ্জিত ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর আ.ন.ম. মুশতাকুর রহমান।

পিঠা উৎসবে ২২টি স্টলে এসব পিঠার পসরা সাজিয়ে বসেছে কলেজের শিক্ষার্থীরা। দারুণ এ আয়োজন দেখতে ও পিঠার স্বাদ নিতে কলেজে এসেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঐতিহ্যবাহী গ্রামীণ এসব পিঠার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে শীতের মৌসুমে তৃতীয় বারের মতো এ আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

বিষয়:কিশোরগঞ্জ পিঠা উৎসব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…