আন্তর্জাতিক

রোগীর পেট থেকে বের হলো ইয়ারফোন-লকেট-আংটি-সেফটিপিন!

রোগীর পেট থেকে বের হওয়া ইয়ারফোন, লকেট, আংটি ও সেফটিপিনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসকের মাধ্যমে রোগীর পেট থেকে বের করা ইয়ারফোন, আংটি, লকেট ও অন্যান্য জিনিসপত্রের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের পাঞ্জাবের মেগা জেলায় ৪০ বছর বয়সি এক ব্যক্তির পাকস্থলী থেকে ইয়ারফোন, লকেট, আংটি, সেফটিপিন, নাট-বল্টু, স্ক্রুসহ বেশ কিছু ধাতব বস্তু উদ্ধার করেছেন চিকিৎসকরা। আপাতত ওই ব্যক্তি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত ২ বছর ধরে পেটের ব্যথায় ভুগছিলেন ওই ব্যক্তি। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও কোনও লাভ হয়নি। পরে তাকে মেগা জেলার মেডিসিটি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। প্রথমে চিকিৎসকরা তার পেট ব্যথার কারণ বুঝতে পারেননি। এরপর রোগীর পেটের এক্সরে করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। সেইমতো রোগীর এক্সরে করা হয়। ফলাফল হাতে পাওয়ার পর হতবাক হয়ে যান চিকিৎসক থেকে শুরু করে পরিবারের সকলেই। তখনই জানা যায়, ওই ব্যক্তির পেট ব্যথার আসল কারণ। ওই ব্যক্তির পাকস্থলীতে প্রচুর ধাতব জিনিস দেখতে পেয়ে চিকিৎসকরা দেরি না করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

প্রায় ৩ ঘণ্টার অপারেশনের পর ওই ব্যক্তির পেট থেকে এই জিনিসগুলো বের করে আনা হয়। হাসপাতালের চিকিৎসক জানান, ২ বছর ধরে পেটের সমস্যায় ভুগছিলেন এই ব্যক্তি। এই রোগী যখন তার কাছে আসেন, তখন তিনি পেটে ব্যথা, জ্বর ও বমিতে ভুগছিলেন। যখন এক্সরে এবং স্ক্যান করা হয় তখন পেট ব্যথার কারণ জানা যায়।

তিনি জানান, তার কর্মজীবনে প্রথমবার এমন ঘটনা তিনি দেখেছেন। ওই হাসপাতালেও এই ধরণের ঘটনা এটিই প্রথম। তিন ঘণ্টার সফল অস্ত্রোপচারের পর এই সব জিনিস বের করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই জিনিস পেটে থাকায় রোগীর অবস্থা ভালো নয়। রোগীর মানসিক সমস্যা ছিল। সেই কারণে গত কয়েক বছর ধরে একটি একটি করে ইয়ারফোন, আংটি গিলে ফেলেছিলেন তিনি। আর সেই কারণে তার পেটে সমস্যা দেখা দিয়েছিল।

বিষয়:আংটি ভারত রোগী সেফটিপিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…