চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরানের কাছে যে কারণে ‘ভীষণ স্পেশাল’ এই ছবি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ন ৩০, অক্টোবর ২০২৫
বিনোদন
A A

গ্রামীণ সংস্কৃতি ও লোকনাট্যকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘বেহুলা দরদী’ মুক্তি পেতে যাচ্ছে শুক্রবার (৩১ অক্টোবর)। টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতি এবং বিখ্যাত বেহুলা নাচারি গীতিনাট্যকে অবলম্বন করে সিনেমাটি পরিচালনা করেছেন সবুজ খান।

এই সিনেমার দুটি গানে নজর কেড়েছেন অভিনেতা ইমরান হাসো। এই দুটি গান হলো বেহুলা সখীর বিয়া লো, এবং বেহুলা সাবান মাখে গায়ে।

গান দুটো রিলিজ হওয়ার পর থেকে প্রিয়জনদের কাছ থেকে অনেক ফোন, মেসেজ এবং সবার আলাদা নজর কাড়ছেন ইমরান হাসো। তিনি এ ছবিতে বেহুলা সখীর বান্ধবী চরিত্রে অভিনয় করেছেন। গান দুটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার নজড় কেড়েছেন তরুণ এই অভিনেতা।

‘বেহুলা দরদী’ সিনেমার গল্পে দেখা যাবে, টাঙ্গাইলের বেহুলা নাচারি দলের প্রধান ভোলা মিয়া দলটিকে টিকিয়ে রাখতে নানান চেষ্টায় ব্যস্ত। ইউনিয়নভিত্তিক প্রতিযোগিতায় কয়েকবার হেরে দলটির সম্মান প্রায় নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতি মোকাবেলায় ভোলা মিয়া প্রতিযোগিতায় জয়ের জন্য নানা পদক্ষেপ নেন।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরও ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, সূচনা সিকদার, আজিজুন মীম, আশরাফুল আশীষ, আফফান মিতুল, সানজিদা মিলা।

ইমরান হাসো বলেন, কিছু সিনেমা আমাদের মাটি, সংস্কৃতি ও মানুষের জীবনকে কেন্দ্র করে নির্মিত হয়। ‘বেহুলা দরদী’ এমনই একটি সিনেমা, যেখানে প্রতিটি পরতে মাটির ঘ্রাণ ও গ্রামীণ জীবনের স্পর্শ পাওয়া যাবে।’

Reneta

ইমরান হাসো জানান, এটি ২৮ তম সিনেমা। এর আগে তিনি সুলতানপুর, শান, প্রেমচোর, জ্বীন৩, লাল শাড়ি সিনেমাগুলোতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ইমরান বলেন, যে সিনেমাগুলো করছি, চেষ্টা থাকে যেন নিজেকে গুরুত্বপূর্ণভাবে দর্শকদের সামনে হাজির করতে পারি।

ইমরান বলেন, ‘বেহুলা দরদী’ সিনেমা আমার কাছে ভীষণ স্পেশাল। এর চারটি গানের মধ্যে দুটি গান আমার লিপে রয়েছে। যা ইতিপূর্বে কোনো সিনেমায় সুযোগ হয়নি। আমি সত্যি মুগ্ধ এত সুন্দর গল্পের সিনেমায় আমি দুটি গান পেয়েছি। পরিচালক ও প্রযোজকদের কাছে কৃতজ্ঞতা জানাই, তারা আমার উপর বিশ্বাস রেখেছেন।

নিয়মিত ছোটপর্দাতেও কাজ করছেন ইমরান হাসো। তিনি বলেন,  ধারাবাহিক নাটক বকুলপুরে অভিনয় করার পর সবাই আমাকে রকেট বলে ডাকে। বর্তমানে রুপনগরে কাজ করছি। এর পাশাপাশি একক নাটকেও নিয়মিত কাজ করে যাচ্ছি। সমানে আরো ভালো ভাল কাজ করতে চাই।

অভিনয়ের পাশাপাশি ইমরান হাসোকে চারপাশের ক্রান্তিকালেও দেখা যায়। গেল বছর বন্যায় তিনি বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহ করে বানভাসি মানুষের পাশে ছিলেন। অভিনয়ের পাশাপাশি শিল্পী সংঘের নির্বাচনে শিল্পীদের ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে কার্যকরি সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, অভিনয়ের পাশাপাশি শিল্পী হিসেবে আমার দ্বায়বদ্ধতা রয়েছে। আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজিজুন মীমআফফান মিতুলআশরাফুল আশীষইমরান হাসোপ্রাণ রায়ফজলুর রহমান বাবুবেহুলা দরদীসানজিদা মিলাসূচনা সিকদার
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে হরমুজ প্রণালি বন্ধ: ইরানের হুঁশিয়ারি

এপ্রিল ১৮, ২০২৬

ইস্টার্ন রিফাইনারি তীব্র সংকটে, তেল শোধনাগারটির ভবিষ্যৎ কী?

এপ্রিল ১৮, ২০২৬

ম্যান্ডেলসনের নিয়োগ ইস্যুতে তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬

হৃদয়কে সঙ্গ দিতে না পারার আক্ষেপ সাইফের

এপ্রিল ১৮, ২০২৬

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT