চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজ ভিসা না থাকা ব্যক্তিদের পরিবহনের জন্য কারাদণ্ড ও জরিমানা

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৭:৩৯ অপরাহ্ণ ০৯, জুন ২০২৪
প্রবাস সংবাদ
A A

পবিত্র মক্কা নগরীতে নিয়মিত হজ পারমিট বা ভিসা না থাকা ব্যক্তিদের পরিবহনের সময় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর সবাইকে হজের বিধিবিধান ও নির্দেশাবলী লঙ্ঘনকারী হিসেবে তাদের বিরুদ্ধে পনের দিনের কারাদণ্ড, ১০,০০০ রিয়াল জরিমানা এবং নির্বাসন কার্যকর করার সিদ্ধান্ত জারি করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় “পারমিট ছাড়া হজ নয়’ হ্যাশট্যাগ ব্যবহার করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঘোষণা দিয়েছে যে, আইন-কানুন লঙ্ঘনকারীদের গ্রেপ্তার করতে এবং তাদের বিরুদ্ধে কঠোরভাবে শাস্তি কার্যকর করার জন্য মক্কা জুড়ে নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাসপোর্টের প্রশাসনিক কমিটি আটটি প্রশাসনিক সিদ্ধান্ত জারি করেছে। যার মধ্যে রয়েছে, যাত্রীবহনকারী যারাই ধরা পড়বে তাদের প্রত্যেককে ১৫ দিনের জেল এবং ১০,০০০রিয়াল জরিমানা করা হবে।

উল্লেখ্য, আইন লঙ্ঘনকারীদের শাস্তি কার্যকর করার পর প্রবাসীদেরকে দেশে পাঠানো এবং পরবর্তীতে নির্দিষ্ট সময়ের জন্য সৌদি আরবে পুনরায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা থাকবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকল নাগরিক ও প্রবাসীদেরকে হজবিষয়ক নিয়মকানুন ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভিসাসৌদি আরবহজ পারমিট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম এবার ভরিতে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই ২৭, ২০২৬

নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর পোস্টে দিল্লি পুলিশের নজরদারি

জুলাই ২৭, ২০২৬

স্বজনপ্রীতির কারণে সহায়তা থেকে বঞ্চিত ক্ষতিগ্রস্ত কৃষক, বরাদ্দেও অনিয়মের অভিযোগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: বিবিসি।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে দুজন নিহত, আহত ৫

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT