রাজনীতি

সব দলেরই কিছু কৌশল থাকে, যা প্রকাশ করবো না: জাতীয় পার্টির মহাসচিব

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টির মহাসচিবের ছবি, তিনি একটি সংবাদ সম্মেলনে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু বলেছেন, ভোটার যদি আসতে পারেন, তাহলে কারো সাথে আসন ভাগাভাগি লাগবে না।

আজ (৪ ডিসেম্বর) সোমবার জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের উদ্দেসে একথা বলেন। তিনি বলেন, সব আসনে নির্বাচন করবো। সব দলেরই কিছু কৌশল থাকে, যা প্রকাশ করবো না।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব বলেন, আসন ভাগাভাগি নিয়ে এখনও চিন্তা নাই। নির্বাচন ব্যবস্থায় গলদ। পরিবর্তন করা দরকার। সরকারের সঙ্গে আলোচনা করার ইচ্ছা নাই।

মোঃ মুজিবুল হক চুন্নু বলেন, ভয়ভীতির কারণে ভোটাররা ভোট দিতে আসবে কিনা, সেটার চিন্তা করছি।

বিষয়:জাতীয় পার্টি জাপা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন মুজিবুল হক চুন্নু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…