চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা তিন জয়ে সুপার সিক্সে বাংলাদেশ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে তৃতীয় ম্যাচে নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান এবং ফাহিমা খাতুনদের বোলিং তোপের সামনে দাঁড়াতে পারেনি দলটি। টানা তিন জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে সুপার সিক্সে খেলা নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

জুনে ইংল্যান্ড এন্ড ওয়েলসে বসতে চলা মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য বাছাইয়ে বেশ দাপুটে লড়ছে টিম টাইগ্রেস। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে, দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনিকে হারানোর পর বৃহস্পতিবার নামিবিয়াকে ৮০ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে জ্যোতিদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান নামিবিয়া অধিনায়ক সুন উইটমান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১৭.৫ ওভার খেলে ৬৪ রানেই গুটিয়ে যায় নামিবিয়া।

আগে নেমে ওপেনার দিলারা আক্তার ২৫ রান করেন। আরেক ওপেনার জুয়ারিয়া ফেরদৌস রানের খাতা খোলার আগে আউট হন। শারমিন আক্তার সুপ্তা ১৩, জ্যোতি ২১, সোবহানা মোস্তারি ২৭, স্বর্ণা আক্তার ২৩, ঋতুমনি ৬ এবং রাবেয়া খান অপরাজিত ১১ রান করেন।

নামিবিয়ার হয়ে সাইমা তুহাদেলেনি, সাল্ভিয়া সিহেপ ২টি করে উইকেট নেন। উইলকা মাওয়াতিলে, জুরিয়েন ডিয়ারগার্ড একটি করে উইকেট নেন।

জবাবে নেমে উইটমান ১৯ এবং মার্জারলি গোরাসেস ১২ রানে পঞ্চাশ পেরোতে পারে নামিবিয়া। আর কোন ব্যাটার দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

Reneta

বাংলাদেশে হয়ে মেঘলা ৪টি উইকেট নেন। রাবেয়া ও ফাহিমা ৩টি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিনামিবিয়ানেপালবাংলাদেশমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

সান মারিনোর মাঠে এগিয়ে গিয়েও সমতায় থেকে বিরতিতে বাংলাদেশ

জুন ৬, ২০২৬

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেল দু’টি গরুও

জুন ৫, ২০২৬

নওগাঁয় ১৭ জনকে পুশ-ইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

জুন ৫, ২০২৬

শিরোপা ঘরে আনতে চাই: ক্রিসপিন ছেত্রী

জুন ৫, ২০২৬

মিরপুরে বদ্ধ ঘরে মারা যাওয়া বৃদ্ধার সংবাদে বেগম পত্রিকার প্রয়াত সম্পাদকের ছবি ব্যবহারে ক্ষোভ

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT