আন্তর্জাতিক

ইমাম রেজার মাজারে সমাহিত ইব্রাহিম রাইসি

শোকসন্তপ্ত মানুষজন ইব্রাহিম রাইসির দাফনের জন্য সমবেত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইব্রাহিম রাইসির দাফনের জন্য শোকসন্তপ্ত মানুষজনের সমাবেশ, মরদেহের উপর বাংলাদেশের পতাকা ঢাকা কফিন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নিজ জন্মস্থান মাশহাদে অষ্টম শিয়া ইমাম রেজা (আ.) এর মাজারে সমাহিত করা হয়েছে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে।

বিবিসি জানিয়েছে, গতকাল ২৩ মে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধায় ইরানের রাজধানী তেহরান থেকে ৯০০ কিলোমিটার পূর্বে মাশহাদ শহরে সোনার গম্বুজ বিশিষ্ট ইমাম রেজার মাজারে সমাহিত করা হয় ইব্রাহিম রাইসিকে। এই মাজারে নবম শতাব্দীতে শায়িত হয়েছিলেন ইমাম আলী আল-রেজা।

এর আগে উড়োজাহাজে করে মাশহাদের হাশেমিনজাদ বিমানবন্দরে রাইসির মরদেহ নিয়ে আসা হয়। সেখানে তাকে অন্তত ৩০ লাখ মানুষ জড়ো হন। মানুষের ভিড়ের মধ্য দিয়ে সুসজ্জিত একটি ট্রাকে করে তার কফিন নিয়ে যাওয়া হয় ইমাম রেজার মাজারে।

বিদেশি কূটনীতিকের পাশাপাশি প্রতিবেশী দেশের অনেক কর্মকর্তারা প্রেসিডেন্ট রাইসির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেন। শেষকৃত্যে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদের আশ্রয় দেওয়ার জন্য মাশহাদের পাঁচ শতাধিক মসজিদ উন্মুক্ত করে দেয়া হয়।

এর আগে গত বুধবার তেহরান বিশ্ববিদ্যালয়ে রাইসির জানাজায় নেতৃত্ব দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানাজার সময় রাইসির নাতিদের আলিঙ্গন করতে দেখা যায় খামেনিকে। পরে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি।

গত ১৯ মে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। দুর্ঘটনায় নিহত অন্যান্য কর্মকর্তার মধ্যে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ আরও সাতজন। প্রত্যেককেই ইরানের বিভিন্ন শহরে একই দিনে সমাহিত করা হয়েছে।

বিষয়:আয়াতুল্লাহ খামেনি ইব্রাহিম রাইসি ইরান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…