আন্তর্জাতিক

সৌদি আরব লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করল প্রতিরক্ষা ব্যবস্থা

সৌদি আরব লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করল প্রতিরক্ষা ব্যবস্থা

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির পূর্বাঞ্চলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল। ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যে সৌদি আরবে সাম্প্রতিক সময়ে একের পর এক আকাশপথে হামলার হুমকিতে উত্তেজনা আরও বাড়ছে।

সংবাদমাধ্যম আরব নিউজের বরাতে এ তথ্য জানা যায়।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই প্রতিহত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে ছোড়া হয়েছিল বা এটি প্রতিহত করতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে একাধিক আকাশপথে হামলার হুমকি লক্ষ্য করা গেছে। সৌদি নেতৃত্বাধীন জোট এসব হুমকি মোকাবিলায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও অন্যান্য আকাশপথের লক্ষ্যবস্তু প্রতিহত করার কথা জানিয়েছে।

ইরানকে কেন্দ্র করে বিস্তৃত আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে এসব হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পাশাপাশি বেসামরিক স্থাপনা ও অবকাঠামোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

তবে সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিষয়:ইয়েমেন হুথি বিদ্রোহী ইরান ক্ষেপণাস্ত্র সৌদি আরব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…