চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নীলপদ্ম’ এবং ‘পাপ কাহিনী’ দিয়ে ঈদ মাতাবে আইস্ক্রিন

ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’ দর্শকদের পছন্দ হবে- ১০০ পারসেন্ট গ্যারান্টি দিলেন জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ৩১, মে ২০২৫
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে চারজন ব্যক্তি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ মাতাতে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে আইস্ক্রিন অরিজিনাল ওয়েব ফিল্ম ‘নীলপদ্ম’। একই সঙ্গে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’। এ উপলক্ষে শনিবার (৩১ মে) বিকেলে চ্যানেল আই ভবনের ছাদ বারান্দায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

যেখানে উপস্থিত ছিলেন অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়, অভিনেত্রী রুনা খান, আইস্ক্রিনের প্রজেক্ট ডিরেক্টর রাফায়েল মাহবুব, কনটেন্ট সুপারভাইজার অর্ক আসিফ জাহাঙ্গীরসহ অনেকে।

ইমপ্রেস টেলিফিল্ম লিমিডেট প্রযোজিত তৌফিক এলাহি পরিচালিত ‘নীলপদ্ম’র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, রাশেদ মামুন অপু। আরও আছেন রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী, একে আজাদ সেতু প্রমুখ। দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নীলপদ্ম’।

Banglabid

নিউ ইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল ‘নীলপদ্ম’র, এ বছর ঢাকা আন্তজার্তিক ফিল্ম ফেস্টিভালেও প্রদর্শিত হয় ছবিটি। এবার ঈদুল আজহা উপলক্ষে ৭ জুন মুক্তি পেতে যাচ্ছে আইস্ক্রিনে।

অন্যদিকে, ৯ জুন ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’ মুক্তি পেতে যাচ্ছে আইস্ক্রিনে। যেটি পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। পাশাপাশি তিনি অভিনয়ও করেছেন। সঙ্গে রয়েছেন রুনা খান, তানজিয়া জামান মিথিলা, মৌসুমি মৌ।

নেতা বক্তৃতা দিচ্ছেন, পেছনে 'দ্য ব্লু লোটাস' সিনেমার পোস্টার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ এ প্রসঙ্গে শাহরিয়ার নাজিম জয় বলেন, ওয়েব কনটেন্ট নিয়ে আমাদের দেশে সবার মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। কারণ, সিনেমা নাটকে যেসব গল্প বলা যায় না, সেগুলো ওয়েবে মুক্তি দেয়া যায়। আমি কনফিডেন্ট, ১০০ পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আমার এই ‘পাপ কাহিনি’ ওয়েব সিরিজ দর্শক দেখলে পছন্দ করবেন। এটি সুন্দর গল্পে সবার সু-অভিনীত একটি কনটেন্ট।

Reneta

এ উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে রুনা খান বলেন, আইস্ক্রিনে আমার এই দুটি কাজ প্রথম আসছে। আমার বিশ্বাস, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে দর্শক কনটেন্টগুলো দেখতে পাবে।

‘পাপ কাহিনী’ নিয়ে রুনা খান বলেন, স্বামী স্ত্রীর প্রেম ও বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে এই ওয়েব সিরিজ। জয় ভাইকে বলেছিলাম, আপনার উপস্থাপনা ভাল লাগে না, কিন্তু অভিনয় ও নির্মাণ ভালো লাগে। এজন্য তার উপস্থাপনায় আসিনা কিন্তু তার নির্মাণে সাড়া দিয়েছি।

দ্য ব্লু লোটাসের প্রিমিয়ার অনুষ্ঠানে অভিনেত্রী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ ‘নীলপদ্ম’ এবং ‘পাপ কাহিনী’ ছাড়াও ঈদে আইস্ক্রিনে ৮ জুন মুক্তি পাবে আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ ‘জল রঙ’ এবং অরুণ চৌধুরী পরিচালিত ‘জলে জ্বলে তারা’।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে আইস্ক্রিনের প্রজেক্ট ডিরেক্ট রাফায়েল মাহবুব বলেন, ঈদে আমরা একেবারে ভিন্নধর্মী কনটেন্ট রিলিজ করছি। টিভির মতো ঈদে ৭ দিনব্যাপী কনটেন্ট রিলিজ হবে আইস্ক্রিনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইস্ক্রিনওয়েব সিরিজজয়নীলপদ্মপাপ কাহিনীরুনা খানলিড বিনোদনশাহরিয়ার নাজিম জয়সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬

শেখ মুজিব হত্যাকাণ্ডের ৫১ বছর

আগস্ট ১৫, ২০২৬

২২৮ রানের বোঝা চাপিয়ে দিলো বাংলাদেশ, অস্ট্রেলিয়া পারবে তো সামলাতে?

আগস্ট ১৫, ২০২৬
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT