অপরাধ

স্ত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ফাঁসির দণ্ডের জন্য গাঁট ও ফাঁসের দড়ি দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নৃশংসতা ও বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে গাঁট ও ফাঁসের দড়ি দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। সাজাপ্রাপ্ত শুভন আহমেদ ওরফে প্রেমানন্দ ক্ষত্রিয় ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার কাউনিয়া এলাকার মৃত শচীন্দ্র ক্ষত্রিয় এর ছেলে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম ঘাতক স্বামী শুভন আহমেদ ওরফে প্রেমানন্দ ক্ষত্রিয়কে এ দণ্ডের আদেশ দেন। 

বাদী পক্ষের আইনজীবী পিপি এডভোকেট আক্রাম হোসেন জানান, ২০২০ সালের ১ জুলাই রাতে নব মুসলিম শুভন আহমেদ তার স্ত্রী ইয়াসমিন আক্তারের গায়ে পেট্রোল ঢেলে দিয়ে গ্যাসের চুলার উপর স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। এসময় ইয়াসমিনের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দীর্ঘ প্রায় দুই সপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করে ২০২০ সালের ১৩ জুলাই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইয়াসমিন। এর আগে ঘটনার দিন দেওয়ানগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন ভুক্তভোগীর বড় বোন হাজেরা বেগম।

বিষয়:জামালপুর স্বামীর মৃত্যুদণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…