বাংলাদেশ

পবিত্র জুমাতুল বিদা আজ

বালক মুসল্লি জুমার নামাজের জন্য প্রার্থনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র জুমাতুল বিদা উপলক্ষে মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করছে, ধর্মীয় আচার-অনুষ্ঠান চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রমজান মাসের শেষ শুক্রবার, পবিত্র জুমাতুল বিদা আজ।

আজ ৫ এপ্রিল শুক্রবার রমজান মাসের শেষ জুমার খুদবায় বিদায় জানানো হবে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র মাস রমজানকে।

সারা বছরের যে কোন মাসের তুলনায় পবিত্র রমজান মাসের জুমার ফজিলত ও বরকত বেশি। তাই এই দিনে নামাজ আদায়ের জন্য সকাল থেকেই প্রস্তুতি নিয়ে নামাজের সময়ের অনেক আগেই মুসল্লিরা আসতে থাকেন মসজিদে।

আজানের পর পরই নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে পড়েন মুসল্লীরা। ঈমামের পেছনে দাঁড়িয়ে জুমার ২ রাকাত ফরজ নামাজ আদায় করেন তারা। চলতে থাকে খুদবা।

শেষ শুক্রবারের খুদবায় বিদায় জানানো হয় আত্মশুদ্ধি ও সংযমের এই মাস রমজানকে।

বিষয়:জুমাতুল বিদা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…