আজ পবিত্র জুমাতুল-বিদা

একজন মুসল্লি পবিত্র জুমাতুল-বিদা উপলক্ষে মসজিদে প্রার্থনা করছেন, আকাশের রঙিন আভা ব্যাকড্রপে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
আজ পবিত্র জুমাতুল-বিদা। দিনটি মুসলিম উম্মাহের জন্য বিশেষ গুরুত্বের ও মর্যাদার।
প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে মুসল্লিদের নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা করা হয়।
এদিন, জুমার নামাজ আদায়ের পর মুসল্লিরা আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। রমজান মাসে মোট পাঁচটি জুমাবার পেয়েছেন বাংলাদেশের মুসল্লিরা। বাংলাদেশে ১৪৪৪ হিজরির রমজান মাস শুরু হয় শুক্রবারে।
সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাবার উপর নির্ভর করবে রমজান মাসের শেষদিন। চাঁদ দেখা গেলে আজ জুমাতুল-বিদার সাথে শেষ হবে এবছরের রমজান মাস।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






