আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী দেশ ভারতের বাজারে ইলিশ মাছ রপ্তানির জন্য ৩৭টি প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বছর মোট ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত এই ইলিশ রপ্তানি করা হবে। নির্ধারিত সময়ের পর আর রপ্তানি করা যাবে না।
প্রতিবছরই দুর্গাপূজার সময় ভারতের পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যে ইলিশের চাহিদা ব্যাপকভাবে বাড়ে। সেই চাহিদা পূরণে মানবিক বিবেচনায় সীমিত পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে থাকে সরকার।








