চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুরকে নিয়ে হাইকোর্টের রায় ১ আগস্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৫ পূর্বাহ্ণ ১১, জুলাই ২০২৪
- সেমি লিড, আদালত
A A
নুরের সঙ্গে আইনজীবীদের হাইকোর্টের বাইরে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালত অবমাননার অভিযোগ থেকে নিঃশর্ত ক্ষমা চাওয়া গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিষয়ে হাইকোর্টের রায় আগামী ১ আগস্ট।

আজ এবিষয়ে রায়ের দিন পূর্বনির্ধারিত থাকার পর নুরের সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন অসুস্থতার জন্য আসতে না পারায় তার পক্ষে সময় চাইলে বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য ১ আগস্ট দিন ধার্য করেন।

আদালতে আজ ভিপি নুরের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

Banglabid

সর্বশেষ গত ৩ জুলাই হাইকোর্টে উপস্থিত হয়ে নুর তার আইনজীবীর মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চান। এই প্রথম তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এবং ভবিষ্যতে আদালত নিয়ে বক্তব্য দেয়ার ক্ষেত্রে তিনি সচেতন থাকবেন বলে নিঃশর্ত ক্ষমার আবেদন করা হয়।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান ওইদিন আদালতকে বলেন, উনি (নুর) অনুতপ্ত হয়ে ক্ষমা চাচ্ছেন। তবে উনার বক্তব্যের মাধ্যমে বিচার বিভাগের যে ক্ষতি হবার তা তো হয়ে গেছে। তাই অবশ্যই তাকে একটা প্রতীকী দণ্ড হলেও দেয়া হোক।’

ওইদিন শুনানির একপর্যায়ে হাইকোর্ট নুরকে উদ্দেশ্য করে বলেন, ‘একজন রাজনীতিবিদের কথায় কাজে সচেতনতা থাকা জরুরি। আদালতের মর্যাদা রক্ষা সকল নাগরিকের দায়িত্ব। রাজনীতিবিদের কথায় উসকানি থাকলে তার বিরূপ প্রভাব সাধারণ মানুষ বা কর্মীর মধ্যে পৌঁছে যায়। এবিষয়ে সবার সতর্ক থাকা দরকার।’

Reneta

ডাকসুর সাবেক ভিপি নুরের বিরুদ্ধে আদালত অবমাননার একটি অভিযোগ প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করা হলে প্রধান বিচারপতি বিষয়টি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক–আল–জলিলের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য পাঠান। সে ধারাবাহিকতায় হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুল জারির পাশাপাশি ভিপি নুরকে হাইকোর্টে তলব করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভিপি নুরহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাসের হার এবং জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির সম্ভাবনা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের উল্লাস

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT