চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল নিয়ে করা রিটে হাইকোর্টের বিভক্ত রায়

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
২:১৩ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আদালত
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)’র পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেয়ার চুক্তি প্রক্রিয়ায়া চ্যালেঞ্জের রিটে বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বৃহস্পতিবার বিভক্ত রায় দেন। হাইকোর্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি-সম্পর্কিত প্রক্রিয়া অবৈধ ঘোষণা করেন। তবে দ্বিমত পোষণ করে বেঞ্চের অপর বিচারপতি ফাতেমা আনোয়ার রুল (ডিসচার্জ) খারিজ করে রায় দেন।

নিয়ম অনুযায়ী এখন এই রিটের বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি ভিন্ন আরেকটি বেঞ্চে বিষয়টি নিষ্পত্তির জন্য পাঠাবেন বলে জানান উভয় পক্ষের আইনজীবীরা।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র  আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী কায়সার কামাল। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক।

‘নিউমুরিং টার্মিনালে সবই আছে, তবু কেন বিদেশির হাতে যাচ্ছে’ শিরোনামে গত ২৬ এপ্রিল একটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদন যুক্ত করে চলতি বছর জুলাইয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন হাইকোর্টে এ রিট করেন। সে রিটে চুক্তি প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। ওই রিটের প্রাথমিক শুনানির পর গত ৩০ জুলাই হাইকোর্ট রুল জারি করেন।

রুল জারির পর রিটকারী পক্ষের আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘কোনো রকম উন্মুক্ত দরপত্র ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া ছাড়া বিগত সরকার ২০১৯ সালে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে  সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড নামের একটি কোম্পনির সঙ্গে সমঝোতা স্মারকে (এমওইউ) সাক্ষর করে। আশা করা হয়েছিল, নতুন সরকার আসার পর এ সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দিবে। কিন্তু দেখা গেছে, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কার্যক্রম অব্যাহত রেখে প্রক্রিয়াটিকে এগিয়ে নেওয়া হচ্ছে। ট্রানজেকশন অ্যাডভাইজার ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনকে (আইএফসি) দিয়ে প্রস্তাবনা তৈরি করা হয়েছে।

Reneta

সরকারের ইচ্ছা হচ্ছে কোনো প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অর্থাৎ উন্মুক্ত দরপত্র ছাড়াই এনসিটি বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া।’

রিটকারি পক্ষের এই আইনজীবী বলেন, ‘পিপিপি আইনে দুটি শর্ত আছে। একটি হচ্ছে বিদ্যমান অবকাঠামো পরিচালনার ক্ষেত্রে কোনো বিদেশি পরিচালনাকারী নিয়োগ করা যাবে না এবং দুই হাজার কোটি টাকার নিচে কোনো প্রকল্প নেওয়া যাবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে, প্রতিষ্ঠিত বা বিদ্যমান অবকাঠামো পরিচালনার দায়িত্ব কোনো বিদেশি কোম্পানিকে দেওয়া যাবে না। এনসিটি খুবই সুপতিষ্ঠিত একটি টার্মিনাল। বছরে পাঁচশ কোটি টাকার বেশি রাজস্ব আসে এই টার্মিনাল থেকে। সুতরাং বিদেশি কোম্পানি দিয়ে এই টার্মিনালটি পরিচালনা করার কোনো সুযোগ নেই। সম্পূর্ণ নতুন অবকাঠামো নির্মাণ এবং পরিচালনার ক্ষেত্রেই কেবল পিপির অধীনে বিদেশি কোম্পানির সাথে এই ধরনের চুক্তি হতে পারে।’

রিটকারি পক্ষের আইনজীবী আরও বরেন, ‘এনটিসির এই টার্মিনালের সাথে দেশের নিরাপত্তার প্রশ্ন জড়িত। দেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) আইন, ২০১৫ অনুসারে কোনো বিদেশি কোম্পানিকে প্রকল্প পরিচালনার দায়িত্ব দিতে হলে সংশ্লিষ্ট কোম্পানিকে কমপক্ষে এক হাজার ২০০ কোটি টাকা বিনিয়োগের বাধ্যবাধকতা আছে। কিন্তু নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব যে কোম্পানিকে দেওয়া হচ্ছে, সেই কোম্পানিটি মাত্র ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে। এক্ষেত্রেও পিপিপি আইনের ব্যত্যয় ঘটছে। তাছাড়া কোনো পিপিপি প্রকল্প যদি জি টু জি (দুটি দেশের সরকারের মধ্যে চুক্তি বা সমঝোতা) নীতিমালা অনুসারে বাস্তবায়ন করতে হয়, তবে তা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে করতে হবে। এনটিসি পরিচালনার জন্য ডিপি ওয়ার্লডকে বাছাইয়ের ক্ষেত্রে কোনো উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়নি। ফলে এ ধরনের চুক্তি প্রক্রিয়া চলতে পারে না।’

অন্যদিকে শুনানির পর অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘এনটিসি নিয়ে একটা কোম্পানির সাথে প্রাথমিক কথাবার্তা চলছে। সেটি নিয়ে জনস্বার্থের একটি মামলা করে জাতির সামনে বিভ্রান্তিমূলক একটি তথ্য উপস্থাপন করা হচ্ছে যে, চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হচ্ছে। আমরা কোর্টকে বলেছি, কয়েকটা কারণে রিট আবেদনটি খারিজ হতে পারে। ইতিপূর্বে এই কোর্টই অন্য একটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়া নিয়ে রিট আবেদন খারিজ করেছিলেন। ফলে এই রিটের ক্ষেত্রে আদালত দ্বৈত নীতি নিতে পারেন না। দ্বিতীয়ত কারণটি হচ্ছে, রিটে কজ অব অ্যাকশন (কার‌্যকারীতা) তখনই তৈরি হয়, যখন কজ অব অ্যাকশন তৈরি হওয়ার মত বিষয়টি ফাইনাল (চূড়ান্ত) হয়। এনটিসি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তই হয়নি। প্রাথমিক পর‌্যায়ে রয়েছে। সুপ্রিম কোর্টের অনেক রায় আছে, প্রিম্যাচিউর স্টেজে কোনো জুডিশিয়াল রিভিউ এন্টারটেইন করার সুযোগ নেই। তৃতীয়ত বলেছি, দেশীয় কোম্পানিকে না দিয়ে কেন বিদেশি কোম্পানিকে দেওয়া হচ্ছে? আমরা বলেছি, আইন আমাকে সেই কর্তৃত্ব দিয়েছে। ফলে একদিকে যেমন আইনের বৃত্তের মধ্যে আছি। যা করছি, সংবিধান, আইনের মধ্যে থেকে করছি।’

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘রিট আবেদনকারী পক্ষের দাবি, এই ধরনের সিদ্ধান্ত নিতে হলে পিপিপি আইনের ৭ ধারার অধীনে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ থাকতে হবে। যেহেতু প্রধানমন্ত্রী এবং মন্ত্রীপরিষদ নাই, সেই কারণে এনটিসির ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিতে পারে না। আমরা বলেছি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ যে কাজ করতে পারেন, সংবিধান অনুসারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা তা করতে পারেন।’

এনসিটি পরিচালনার দায়িত্বে ছিল সাইফ পাওয়ারটেক। দেশীয় এই কোম্পানির সঙ্গে চুক্তির মেয়াদও ইতিমধ্যে শেষ হয়েছে। গত ৭ জুলাই থেকে এনসিটি পরিচালনার দায়িত্ব নেয় বাংলাদেশ নৌবাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম বন্দরনিউমুরিং টার্মিনালহাইকোর্টের বিভক্ত রায়
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT