চট্টগ্রাম বন্দরে ১৫ বছর টার্মিনাল চালানোর সুযোগ পেল ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই

চট্টগ্রামে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। ১৫ বছরের জন্য এই চুক্তিটি স্বাক্ষর করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে তিনটায় আগারগাঁওয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “বাংলাদেশের পোর্ট ব্যবস্থাপনায়, কনটেইনার হ্যান্ডেলিং আধুনিক এবং প্রত্যাশা অনুসারে বিশ্বের মানদণ্ডের কাছে চলে যাচ্ছে। শীর্ষ পাঁচটি কোম্পানির মধ্যে তিনটিই এখন বাংলাদেশে এবং চিটাগাং পোর্টে”।
তিনি আরও বলেন, “নিশ্চিত করেছি আমাদের স্বার্থ, নিশ্চিত করেছি আমাদের অধিকার, নিশ্চিত করেছি আমাদের অর্থনৈতিক প্রাপ্তি, নিশ্চিত করেছি আমাদের কারিগরি প্রাপ্তি”।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






