চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মেন্দ্রর ‘পদ্মবিভূষণ’ পুরস্কার গ্রহণ করে যা বললেন হেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ২৫, মে ২০২৬
বিনোদন
A A

প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর প্রায় দুই মাস পরে ভারত সরকার ঘোষণা করেছিল যে, তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ দিয়ে সম্মানিত করা হবে। এমতাবস্থায় সোমবার (২৫ মে) দিল্লিতে রাষ্ট্রপতি ভবন হতে হেমা মালিনী প্রয়াত স্বামীর পক্ষ থেকে এই মরণোত্তর সম্মান গ্রহণ করেন।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে হেমা মালিনী বলেন, ‘এটা আমার এবং পুরো পরিবারের জন্য খুবই আবেগঘন একটি মুহূর্ত। আজ এই বিশেষ অনুষ্ঠানে আমার মেয়ে আহানাও আমার সঙ্গে দিল্লি এসেছে। এশাও এখানে আসতে চেয়েছিলেন, কিন্তু কিছু কারণে তিনি আসতে পারেননি।’

কিন্তু কোথায় ধর্মেন্দ্রর দুই পুত্র সানি দেওল ও ববি দেওল? হেমা মালিনী আরও বলেন, ‘এই সম্মানে সানি, ববি-সহ পরিবারের সম্মতি নিয়ে তিনি এই পুরস্কারটি গ্রহণ করেছেন। আমরা সবাই জানি যে, এটি আমাদের পরিবারের জন্য কতটা বড় এবং গুরুত্বপূর্ণ মুহূর্ত।’

ধর্মেন্দ্র, যিনি তার শক্তিশালী কণ্ঠস্বর, শক্তিশালী অভিনয় এবং সিনেমা জগতে আশ্চর্যজনক কমিক টাইমিংয়ের জন্য পরিচিত ছিলে। গেল ২০২৫ সালের নভেম্বর মাসে মারা যান তিনি। তার ৯০তম জন্মদিনের দুই সপ্তাহ আগে এই বিশ্বকে বিদায় জানিয়েছিলেন। তার মৃত্যুর খবর শুধু তার পরিবারের জন্যই নয়, দেশ-বিদেশে তার লক্ষ লক্ষ ভক্তদের জন্যও গভীর ধাক্কা দিয়েছিল।

ধর্মেন্দ্র তার ক্যারিয়ারে ‘শোলে’, ‘সত্যকাম’, ‘চুপকে চুপকে’ এবং ‘প্রতিজ্ঞা’র মতো অগণিত ব্লকবাস্টার এবং স্মরণীয় চলচ্চিত্র উপহার দিয়েছিলেন। তার মৃত্যুর পর প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার শেষ ছবি ‘ইক্কিস’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্মেন্দ্রপদ্মবিভূষণহেমা মালিনি
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির কাছে জানতে চাইলাম, বিশ্বকাপ জিতলে আরও কিছু বছর খেলবেন?

জুলাই ১৮, ২০২৬

ফুটবল নিয়ে এই ৩ সিনেমা অবশ্যই দেখা উচিত!

জুলাই ১৮, ২০২৬

সৌদি লিগে কার্যকর রোনালদো, বিশ্বকাপের জন্য নয়: রোনাল্ডো

জুলাই ১৮, ২০২৬

ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের তুলে দেবেন ট্রফি

জুলাই ১৮, ২০২৬

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT