চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার এক ফ্রেমে পুত্র-কন্যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

গেল বছরের ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত তারকা অভিনেতা ধর্মেন্দ্র। তার মৃত্যুর পর অভিনেতার শোকসভা নিয়ে নানা বিতর্ক দানা বেঁধেছিল।

তবে এই সব কিছুর মধ্যে এবার এক ফ্রেমে ধরা দিলেন দেওল ভাই-বোনেরা। অহনা দেওল ও এশা দেওলের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন সানি দেওল।

সম্প্রতি ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সানি দেওল, বরুণ ধাওয়ান, আহান শেঠি এবং দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘বর্ডার ২’ ছবিটি। ছবিটি মুক্তির তৃতীয় দিনে মুম্বাইতে একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন হয়েছিল। আর এই স্ক্রিনিংয়ের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল সানি দেওলের সঙ্গে তার দুই বোন, এশা এবং অহনা দেওলের উপস্থিতি। তাদের ছবি ও ভিডিও বর্তমানে ভাইরাল।

Banglabid

ভিডিওতে দেখা গেছে, সানির একপাশে তার বোন এশা এবং অন্যপাশে অহনা। তাদের কাঁধে হাত দিয়ে পোজ দিচ্ছেন সানি। পাপারাজ্জিদের সামনে তিনি দুই বোনের সঙ্গে ছবি তোলেন। ধর্মেন্দ্রর মৃত্যুর পর এই প্রথম তিন ভাইবোন জনসমক্ষে একসঙ্গে উপস্থিত হন এবং তিনজনই তাদের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন।

এর আগে ২০২৩ সালের শুরুতে, যখন সানি দেওলের ছবি ‘গদর ২’ মুক্তি পায় তখন এশা সানির জন্য একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন। সেখানেও সানির সঙ্গে তার দুই বোনকে দেখা গিয়েছিল। সঙ্গে ভাই ববি দেওলও ছিলেন।

ধর্মেন্দ্রর মৃত্যুর পর গুঞ্জন উঠেছিল যে হেমা এবং ববির পরিবার ও সানির মধ্যে সমস্যা তৈরি হওয়ায় তারা দু’জনেই ধর্মেন্দ্রের জন্য আলাদা প্রার্থনা সভার আয়োজন করেছিলেন।

Reneta

যদিও এই বিষয়ে হেমা টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এটা আমাদের পরিবারের ব্যক্তিগত বিষয়। আমরা একে অপরের সঙ্গে কথা বলি। আমি আমাদের বাড়িতে একটা প্রার্থনা সভার আয়োজন করেছি কারণ আমার দলের লোকেদের আমন্ত্রণ জানাতে হতো। আমি দিল্লিতে একটি প্রার্থনা সভার আয়োজন করেছি কারণ আমি রাজনীতিতে আছি এবং এটা সেখানেও গুরুত্বপূর্ণ ছিল। মথুরা আমার নির্বাচনী এলাকা এবং সেখানকার মানুষেরা ধর্মেন্দ্রজির ভক্ত, তাই আমি সেখানেও একটি প্রার্থনা সভার আয়োজন করেছি। আমি যা করেছি তাতে আমি খুশি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘হি-ম্যান’অহনা দেওলএশা দেওলধর্মেন্দ্রসানি দেওল
শেয়ারTweetPin

সর্বশেষ

এক বছরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ দশমিক ২৪ শতাংশ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সমকামিতা নিয়ে বাংলাদেশের আইনে যা জানা গেল

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মেট্রোরেলের নিরাপত্তা ঝুঁকি এড়াতে কেনা হচ্ছে আরও ২২ বিয়ারিং প্যাড

আগস্ট ১৩, ২০২৬

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT