চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই সম্মান ধর্মেন্দ্রর অনেক আগেই প্রাপ্য ছিল: হেমা মালিনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয়েছে ভারতের প্রয়াত বলিউড অভিনেতা ধর্মেন্দ্রকে। ভারতীয় চলচ্চিত্রে কয়েক দশকের বর্ণাঢ্য ক্যারিয়ার আর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ সম্মানে ভূষিত করেছে ভারত সরকার।

তবে এই প্রাপ্তির আনন্দ ছাপিয়ে স্বামী ধর্মেন্দ্রর জন্য কিছুটা আক্ষেপ ঝরল বর্ষীয়ান অভিনেত্রী ও সাংসদ হেমা মালিনীর কণ্ঠে।

রবিবার (২৫ জানুয়ারি) স্বামীর সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতির খবর পেয়ে হেমা মালিনী তার প্রতিক্রিয়ায় বলেন, ধর্মেন্দ্র এই সম্মানের যোগ্য ছিলেন আরও অনেক আগে।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হেমা মালিনী বলেন, ‘একজন অভিনেতা হিসেবেই নয়, মানুষ হিসেবেও ধর্মেন্দ্র ছিলেন অনন্য। ‘মানুষের বিপদে হাত বাড়িয়ে দেওয়া ছিল তার সহজাত প্রবৃত্তি। এই সম্মান তার প্রাপ্য ছিল ঠিকই, তবে তা পাওয়া উচিত ছিল আরও অনেক আগে।’

দেরিতে প্রাপ্তি নিয়ে কিছুটা আক্ষেপ থাকলেও সরকারের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন হেমা। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে আবেগঘন এক বার্তায় তিনি লেখেন, ‘চলচ্চিত্র জগতে ধরমজির অসামান্য অবদানকে সরকার মর্যাদা দিয়ে তাকে পদ্মবিভূষণে ভূষিত করায় আমি ভীষণ গর্বিত।

ষাটের দশক থেকে নব্বইয়ের দশক রূপালি পর্দায় ধর্মেন্দ্রর আধিপত্য ছিল আকাশছোঁয়া। কর্মজীবনের শুরুতে বিশ্বের অন্যতম সুদর্শন পুরুষ হিসেবে বিশ্ব দরবারে সমাদৃত হয়েছিলেন তিনি।

Reneta

‘মশালাদার’ বাণিজ্যিক ছবিকে তিনি শিল্পের স্তরে নিয়ে গিয়েছিলেন, যার ফলে সাধারণ রিকশাচালক থেকে শুরু করে অভিজাত মহল- সবার কাছেই তিনি ছিলেন সমান জনপ্রিয়। এমনকি সেই সময় তরুণীদের বইয়ের ভাঁজে তার ছবি থাকা ছিল এক নিয়মিত দৃশ্য। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য অর্জনে নিজেকে সমৃদ্ধ করেছেন এই অভিনেতা।- ফাস্টপোস্ট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্মেন্দ্রপদ্মবিভূষণবলিউড অভিনেতাহেমা মালিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আষাঢ়ের আগমনে আজ বর্ষার শুরু

জুন ১৫, ২০২৬

ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প

জুন ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

স্বাস্থ্য সেবায় বিশ্বমঞ্চে বাংলাদেশ: ইউএনএফপিএ-এর অভিনন্দন

জুন ১৫, ২০২৬

তিউনিসিয়ার জালে সুইডিশদের ৫ গোল, ২২ বর্ষী ইয়াসিনের দুটি

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT