চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের বিমান হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড প্রধান নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১১ পূর্বাহ্ণ ১৩, জুন ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন।

আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে রাজধানী তেহরান ও আশপাশের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় চালানো এই হামলায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন এবং সরকারি সংবাদ সংস্থাগুলো শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে সালামির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

তারা জানিয়েছে, তেহরানে আইআরজিসির সদর দপ্তরে হামলার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। একই স্থানে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ার দৃশ্য স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রচারিত হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, একাধিক ইরানি রাষ্ট্রীয় মাধ্যমে এই মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই হামলা পরিকল্পিত ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পরিচালিত হয়, যার প্রধান লক্ষ্য ছিলেন জেনারেল হোসেইন সালামি।

২০১৯ সাল থেকে আইআরজিসির সর্বোচ্চ পদে থাকা জেনারেল সালামি ইরানের পরমাণু কৌশল, আঞ্চলিক সামরিক তৎপরতা এবং ইসলামি বিপ্লবের রপ্তানীতীতির অন্যতম প্রধান রূপকার ছিলেন। তার নেতৃত্বে ইরান ইরাক, সিরিয়া ও লেবাননে একাধিক সামরিক জোট ও মিলিশিয়া গড়ে তোলে।

জেনারেল সালামির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই ইরানের সামরিক বাহিনী ও আইআরজিসি এক যৌথ বিবৃতিতে এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে, বিশেষ করে ধর্মীয় ও রাজনৈতিক মহলে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানইসরায়েল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT