চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইস্ক্রিনে থাকা ‘হাওয়া’র বাজিমাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৩ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A
পুরনো ছবি

পুরনো ছবি

গেল বছরে বড় পর্দার সবচেয়ে আলোচিত ছবি ‘হাওয়া’ দিয়ে চলতি বছরের মার্চে যাত্রা শুরু করে বাংলা ভাষার সবচেয়ে সমৃদ্ধ কনটেন্ট নির্ভর ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’। মেজবাউর রহমান সুমন পরিচালিত এই সিনেমাটি এবার বাজিমাৎ করলো মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৪তম আসরে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসে মেরিল-প্রথম আলো পুরস্কার-২০২২। এই আয়োজনে ৫টি বিভাগে পুরস্কার ঘরে তুলে ‘হাওয়া’।

এরমধ্যে ‘হাওয়া’র জন্য তারকা জরিপে সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন চঞ্চল চৌধুরী, একই বিভাগে ‘সাদা সাদা কালা কালা’ গানের জন্য সেরা সংগীতশিল্পীর পুরস্কার অর্জন করেন আহমেদ মৃধা শিবলু।

বাকি তিনটি পুরস্কার ‘হাওয়া’র ঘরে উঠে সমালোচক পুরস্কার বিভাগের বদৌলতে৷ এ বিভাগে তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতে সিনেমাটি৷ সেরা সিনেমা, সেরা নির্মাতা এবং সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কার গ্রহণ করেন যথাক্রমে প্রযোজক অজয় কুমার কুণ্ডু, নির্মাতা মেজবাউর রহমান সুমন এবং অভিনেত্রী নাজিফা তুষি।

গেল বছরে বাংলাদেশে মুক্তির পর টানা কয়েক মাস ধরে দেশের সিনেমা অঙ্গনে আলোচনার শীর্ষস্থান ধরে রাখে ‘হাওয়া’। পরে দেশের গণ্ডি পেরিয়ে ছবিটি ভারত সহ বিশ্বের বিভিন্ন শহরে বাংলা ভাষাভাষিদের মাতিয়ে রাখে।

বড়পর্দার পাশাপাশি তখন থেকেই ওটিটির দর্শকরা ‘হাওয়া’র জন্য মুখিয়ে ছিলেন। মার্চের ১৬ তারিখে দর্শকের সেই প্রতীক্ষা ঘুচায় চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন। প্লাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রার শুরুর দিনেই দর্শক ‘হাওয়া’ সিনেমাটি স্ট্রিমিংয়ের সুযোগ পায়।

Reneta

গভীর সমুদ্রের একটি ট্রলারের মধ্যে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ‘হাওয়া’ তৈরি হয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইস্ক্রিনওটিটিমেরিল-প্রথম আলোলিড বিনোদনসিনেমাহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT