বাংলাদেশ

হাতিরঝিলে ডিবিসি নিউজের প্রোডিউসারের লাশ

হাতিরঝিলে ডিবিসি নিউজের প্রোডিউসারের লাশ, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাতিরঝিলে ডিবিসি নিউজের প্রোডিউসারের লাশ উদ্ধার, পুলিশ তদন্ত চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার উল্টো দিক থেকে আব্দুল বারী (২৮) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি ডিবিসি নিউজের অনুষ্ঠান বিভাগের প্রোডিউসার (প্রযোজক) হিসেবে কাজ করতেন।

বুধবার সকালে আব্দুল বারীর রক্তাক্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেন এক ব্যক্তি। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

নিহত বারী সিরাজগঞ্জের চন্ডিদাশগাতী মহল্লার আব্দুল্লাহ্ শেখের ছেলে। তিন ভাই ও তিন বোনের মাঝে বারী ছিলেন দ্বিতীয়। এলাকাবাসী জানান বারি খুবই নম্র প্রকৃতির মানুষ ছিলেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের মাতম চলছে।

এদিকে পুলিশ বলছেন পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সাত থেকে আট ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়েছে বলেও অনুমান করছে পুলিশ।

ডিএমপির গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ জানান, সকালে কয়েকজন পথশিশু নিকেতন পার্শ্ববর্তী লেকপাড়ে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ সদস্যদের জানায়। পরে, গুলশান থানার পুলিশ সদস্যরা এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নাজমুল হাসান ফিরোজ আরও জানান, মরদেহ এবং আলামত দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে বারিকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করেছে ঘাতকরা।

নিহতের মরদেহের পাশ থেকে রক্তমাখা ছুরি, মানিব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মরদেহ উদ্ধারের পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ।

বিষয়:ডিবিসি নিউজ লাশ উদ্ধার হাতিরঝিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…