চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিনি ম্যারাথনে অসুস্থ রানার সুব্রত কুমার, পাশে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৬:৫৯ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর হাতিরঝিলে শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত প্যানটোনিক্স টাইগার রান-২০২৬-এর মিনি ম্যারাথনে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়া ‘রানার’ সুব্রত কুমারকে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। দৌড়ের একপর্যায়ে তিনি কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হলে ঘটনাস্থলে উপস্থিত মেডিকেল টিম তাকে উন্নত কার্ডিয়াক লাইফ সাপোর্ট দেয়।

ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে নেওয়ার পথে একাধিকবার সুব্রত কুমারের পালস, রক্তচাপ ও স্বতঃশ্বাস বন্ধ হয়ে যায়। এ সময় অ্যাম্বুলেন্সে নিরবচ্ছিন্ন সিপিআর, এয়ারওয়ে ও ব্রিদিং ম্যানেজমেন্ট, অক্সিজেন সাপোর্ট, শিরাপথে তরল এবং অন্যান্য জরুরি জীবনরক্ষাকারী চিকিৎসা দেওয়া হয়। ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে তাকে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে আইসিইউতে ভর্তি করা সম্ভব হয়। বর্তমানে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

সুব্রত কুমারের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। জরুরি বিভাগ, অ্যাম্বুলেন্স টিম, আইসিইউ এবং সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা সমন্বিতভাবে তার চিকিৎসা দিচ্ছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল।

এদিকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন জানিয়েছে, তারা সুব্রত কুমারের চিকিৎসার খোঁজখবর রাখছে এবং তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে।

ফাউন্ডেশনের জনসংযোগ ও প্রকাশনা কর্মকর্তা শাহিন মাহফুজ বলেন, “সুব্রত কুমারের আকস্মিক অসুস্থতার ঘটনায় আমরা উদ্বিগ্ন। শুরু থেকেই তার চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করছি এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। এই সময়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন তার পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।”

তিনি বলেন, “এই ঘটনা ক্রীড়া আয়োজনে দক্ষ মেডিকেল সাপোর্ট ও জরুরি চিকিৎসাব্যবস্থার গুরুত্ব আবারও সামনে নিয়ে এসেছে। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, জরুরি বিভাগ, আইসিইউ, নার্স ও স্বাস্থ্যকর্মীরা দ্রুত ও সমন্বিতভাবে চিকিৎসাসেবা দিচ্ছেন। সুব্রত কুমারের দ্রুত সুস্থতা কামনা করছি।”

Reneta

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত প্যানটোনিক্স টাইগার রান-২০২৬-এর লক্ষ্য ছিল রয়েল বেঙ্গল টাইগার ও সুন্দরবন সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি। হাতিরঝিলে অনুষ্ঠিত এ মিনি ম্যারাথনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়স ও পেশার মানুষ অংশ নেন। দৌড় শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এ আয়োজনের টাইটেল স্পন্সর ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দেশবাসীর কাছে রানার সুব্রত কুমারের দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিইউইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালইনসেপ্টা ফার্মাসিউটিক্যালকার্ডিয়াক অ্যারেস্টচ্যানেল আইজনসচেতনতাজরুরি চিকিৎসাটাইগার রানডা. উজ্জ্বল কুমার মল্লিকঢাকাপরিবেশ সংরক্ষণপ্যানটোনিক্স টাইগার রান ঢাকা ২০২৬প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনবাঘ সংরক্ষণবাংলাদেশমিনি ম্যারাথনম্যারাথনরয়েল বেঙ্গল টাইগাররানারশাহীন মাহফুজসিপিআরসুন্দরবনসুব্রত কুমারস্বাস্থ্যসেবাহাতিরঝিল
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT