চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যানটোনিক্স টাইগার রান-২০২৬: বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান মুকিত মজুমদার বাবুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৬
- সেমি লিড, পরিবেশ
A A

রয়েল বেঙ্গল টাইগার ও সুন্দরবন সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে প্যানটোনিক্স টাইগার রান-২০২৬। শনিবার (২৫ জুলাই) ভোরে অনুষ্ঠিত এ মিনি ম্যারাথনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়স ও পেশার মানুষ অংশ নেন। দৌড় শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ‘প্রকৃতি বন্ধু’ বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেন, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় বাঘ ও বন সংরক্ষণে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে সচেতনতামূলক কর্মসূচির গুরুত্ব রয়েছে। বাঘ ও সুন্দরবন সংরক্ষণের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালিয়ে যাবে।

ভোর হওয়ার আগেই হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটার এলাকায় জড়ো হন অংশগ্রহণকারীরা। মেঘ-বৃষ্টির মধ্যেও উৎসবমুখর পরিবেশে শুরু হয় মিনি ম্যারাথন। এতে তরুণ-তরুণী, বিভিন্ন পেশাজীবী ও বিদেশি নাগরিকরাও অংশ নেন।

অংশগ্রহণকারীরা বলেন, স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রশিদ মজুমদার বলেন, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে সামাজিক উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন। বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে, সুন্দরবন বাঁচলে বাঘ বাঁচবে। মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন সহায়ক ভূমিকা রাখে।

Reneta

বাঘ রক্ষায় তারুণ্যের এই দৌড় উৎসবে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোয়ান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন খান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক এহসান আজিজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ খান এবং বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. আনোয়ারুল ইসলাম।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, বন ধ্বংসসহ নানা পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং জনসম্পৃক্ততা জরুরি।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত প্যানটোনিক্স টাইগার রান-২০২৬-এর টাইটেল স্পন্সর ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুর রশিদ মজুমদারইনসেপ্টা ফার্মাসিউটিক্যালইমপ্রেস গ্রুপএহসান আজিজখবির উদ্দিন খানচ্যানেল আইজীববৈচিত্র্যটাইগার রানড. আনোয়ারুল ইসলামড. মনিরুল এইচ খানঢাকাতরুণদের অংশগ্রহণদৌড় উৎসবপরিবেশ আন্দোলনপরিবেশ সচেতনতাপরিবেশ সংরক্ষণপ্যানটোনিক্স টাইগার রান ঢাকা ২০২৬প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনপ্রকৃতি বন্ধুপ্রাণ-প্রকৃতি সংরক্ষণফরিদুর রেজা সাগরবন্যপ্রাণী সংরক্ষণবাঘ রক্ষাবাঘ সংরক্ষণবাংলাদেশমিনি ম্যারাথনমুকিত মজুমদার বাবুম্যারাথনরয়েল বেঙ্গল টাইগারসুন্দরবনসুন্দরবন সংরক্ষণস্বাস্থ্য সচেতনতাহাতিরঝিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT