রাজনীতি

নোয়াখালীতে হান্নান মাসউদের মনোনয়ন বৈধ ঘোষণা

নোয়াখালীতে হান্নান মাসউদের মনোনয়ন বৈধ ঘোষণা

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর-৬ (হাতিয়া) আসনে মনোনয়ন বৈধতা পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। শনিবার (৩ জানুয়ারি) নিজের ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।

স্ট্যাটাসে হান্নান মাসউদ লেখেন, আলহামদুলিল্লাহ, জাময়াত-এনসিপি (১০ দলীয়) জোটের প্রর্থী হিসেবে নোয়াখালী-৬ হাতিয়া আসনে আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

নোয়াখালী-৬ আসনে মনোনয়নপত্র দাখিল করেন ১৪ জন। তাদের মধ্যে বিএনপির মো. মাহবুবুর রহমান (শামীম), জামায়াতের শাহ মো. মাহফুজুল হক, ১০ দলীয় জোট থেকে এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, স্বতন্ত্র থেকে সাবেক সংসদ সদস্য মো. ফজলুল আজিম ও তানভীর উদ্দিন রাজিব।

বিষয়:এনসিপি জাতীয় নাগরিক পার্টি জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ মনোনয়ন বৈধ ঘোষণা সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…