অপরাধ

মুগদায় লেক থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মুগদা লেকের কাছাকাছি পুলিশ স্টেশন ও বাজারের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুগদা লেকের আশেপাশে পুলিশ স্টেশন, বাজার ও বিভিন্ন দোকানপাট দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মুগদার গ্রিন মডেল টাউনের লেক থেকে অজ্ঞাতপরিচয় (১৪) এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

মুগদা থানার উপ-পরিদর্শক (এস আই) বোরহান উদ্দিন জানান, বুধবার রাতে খবর পেয়ে আমরা মুগদা মডেল টাউনের ই ব্লকের ২ নং রোডের লেক থেকে অর্ধগলিত অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ওই কিশোরকে কেউ হত্যা করে অথবা অন্য কোনো কারণে সে লেকের পানিতে পড়ে মারা গেছি কিনা সে বিষয়টি তদন্ত করছি। ওই কিশোরের নাম-পরিচয় এখনো জানা যায়নি। সিআইডিকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিষয়:ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মুগদা থানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…