ফুটবল

সপ্তাহে ১০০ গোল করবেন হালান্ড

ম্যানচেস্টার সিটির হালান্ড গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হালান্ড গোল করে উল্লাস প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফ্রান্সের সাবেক তারকা ফরোয়ার্ড থিয়েরি অঁরি বলছেন, আর্লিং হালান্ড বাম পায়ের সাথে যদি ডান পা-টাও ঠিকভাবে ব্যবহার করতে পারেন তবে সপ্তাহে ১০০ গোল করতে পারবেন। ট্রেবল জয়ের পর ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্সেনালের কিংবদন্তি সাবেকের কাছে পরামর্শ চাওয়ায় অঁরি বলেছেন, ডান পা ব্যবহারের প্রতি আরও মনোযোগী হওয়া দরকার।

বিশ্বকাপজয়ী অঁরি বলেছেন, ‘যদি হালান্ড ডানপায়ে খেলা শুরু করে এবং যেভাবে বামপায়ে ঠিকঠাক গোল দেয় তা করা শুরু করে, তাহলেই শেষ। সে সপ্তাহে ১০০ গোল করা শুরু করবে।’

৪৫ বর্ষী ফরাসি আরও বলেছেন, ‘আমার মনে হয় বক্সের মধ্যে শেখার কিছু নেই, আপনি যা করবেন অন্যের কাছেও তাই। কিন্তু, গোলে ফিরে যান, মাঝে মাঝে ডানপায়েও কিছু করেন, যেটা করতে চান না সেটাও কিছু সময় করুন।’

নরওয়ের ২২ বর্ষী তারকা আর্লিং হালান্ড এ মৌসুমে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে রেকর্ড ৫২ গোল করেছেন। আর্সেনালকে পেছনে ফেলে জিতেছেন লিগ শিরোপা, ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপ শিরোপা জিতেছেন। সবশেষ ইন্টার মিলানকে হারিয়ে সিটির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জিতেছেন এ তারকা।

বিষয়:অঁরি আর্সেনাল ইন্টার মিলান নরওয়ে ফ্রান্স ম্যানচেস্টার সিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…