আন্তর্জাতিক

নাইজেরিয়ায় মসজিদে বন্দুকধারীদের হামলায় ২৭ জন নিহত

নাইজেরিয়ায় মসজিদে বন্দুকধারীদের হামলার পর ধ্বংসস্তূপ. Channel i News - চ্যানেল আই নিউজ

নাইজেরিয়ায় একটি ধ্বংসপ্রাপ্ত মসজিদের ছবি, ক্ষতিগ্রস্ত ভবন ও ধ্বংসের চিহ্ন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় সশস্ত্র হামলায় কমপক্ষে ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার ২০ আগস্ট আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামে গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে নামাজের জন্য জড়ো হওয়া মুসলিমদের ওপর বন্দুকধারীরা গুলি চালায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং উত্তর-মধ্য অঞ্চলে এই ধরনের হামলার ঘটনা প্রায়ই ঘটে। স্থানীয় পশুপালক এবং কৃষকরা জমি এবং পানির সীমিত প্রবেশাধিকার নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

গত জুন মাসে উত্তর-মধ্য নাইজেরিয়ায় এক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সরকারকে বেনু রাজ্যে প্রায় প্রতিদিনের রক্তপাত বন্ধ করার আহ্বান জানিয়েছে। অ্যামনেস্টির মতে, বেনু রাজ্যের ইয়েলওয়াটায় সন্ত্রাসীরা বেশ সক্রিয়।

বিষয়:নাইজেরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…