আন্তর্জাতিক

সৌদি সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

সৌদি সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

সৌদি আরবের সেনাবাহিনীল শীর্ষ পর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন হয়েছে। সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সামরিকবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ বিন আবদুল আজিজ আল-সালমান।

সোমবার (১৬ নভেম্বর) সৌদি গেজেট এ তথ্যটি জানিয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সৌদি বাদশাহ ও দুই পবিত্র মসজিদের খাদেম কিং সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এক রাজকীয় আদেশে এ নিয়োগ দেন। প্রতিরক্ষামন্ত্রীর প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই আদেশে দেশটির চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ বিন রুকাদ আল-রুওয়াইলিকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি জয়েন্ট ফোর্সেসের কমান্ডারের দায়িত্বও দেওয়া হয়েছে।

বিষয়:উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল ফাহদ সৌদি প্রতিরক্ষামন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…