চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইডেনে স্কুলে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১০

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ পূর্বাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
সুইডেনে স্কুলে বন্দুক হামলার ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুইডেনের একটি স্কুলে সংঘটিত গুলিবর্ষণে ১০ জন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ সতর্ক করেছে। নিহতদের মধ্যে হামলাকারীও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে সুইডেনের রাজধানী স্টকহোম থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রোর রিসবার্গস্কা স্কুলে ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে চারজনের অস্ত্রোপচার করা হয়েছে এবং একজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারী আগে পরিচিত কেউ ছিল না এবং তাৎক্ষণিকভাবে তাকে শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি একাই এই হামলা চালিয়েছেন। আরও অনেকে আহত হয়ে থাকতে পারেন। নিহতদের মরদেহ স্কুল ভবনের ভেতরেই পাওয়া গেছে।

পুলিশ এই ঘটনাকে খুনের চেষ্টা, অগ্নিসংযোগ এবং আগ্নেয়াস্ত্র হামলার গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করছে। ঘটনার পর আশপাশের স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ভবনের ভেতরে রাখা হয়েছে এবং জনসাধারণকে স্কুল এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুক হামলাসুইডেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট ৬, ২০২৬

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT