বাংলাদেশ

গুলশানে আগুন: একজনের মৃত্যু

আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিস ও বিমানবাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিস ও বিমানবাহিনী অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গুলশান–২ নম্বরের বহুতল ভবনে লাগা আগুনে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ রোববার রাত ১০টার দিকে এ ঘটনায় অগ্নিদগ্ধ একজনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়

রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিমানবাহিনী ও ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন প্রায় নিয়ন্ত্রণে নেয়।

আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। কেউ আটকা পরে আছে কিনা তা এখন প্রতিটি ফ্লোরে গিয়ে ফায়ার সার্ভিস ও বিমানবাহুনীর সদস্যরা দেখছেন।

ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, আতঙ্কে ১২তলা ভবনের ১১তলা থেকে ৪/৫ জন লাফিয়ে পড়ে। যাদের মধ্যে এক যুবকের মৃত্যু হয়। এছাড়াও মহিলা আটজন, পুরুষ চারজন ও একজন শিশুকে উদ্ধার করেছে। বার্ণ ইউনিটে তিনজনকে ভর্তি করা হয়েছে।

বিষয়:আগুন গুলশানের আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…