অপরাধ

গুলিস্তানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

আহত ৪

শবদেহের পা ও মুখ ঢাকা, অন্ধকারে মৃতদেহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্ধকারে মৃতদেহের পা ও মুখ ঢাকা, শবদেহের ছবি, শোক ও দুঃখের অনুভূতি প্রকাশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সমাবেশ শেষে ফেরার পথে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার ২৮ জুলাই সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জানা যায়নি। আহতরা হলেন, মো. আরিফুল (১৮), মো. জোবায়ের (১৮), মো. রনি (৩২), মো. মোবাশ্বের (১৮)

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি সন্ধ্যার পর গুলিস্তানে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে এসেছে এবং চার জন আহত অবস্থায় এসেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, গুলিস্তানে সম্ভবত আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। কারণ আমরা নয়াপল্টনে বিএনপি কর্মীদের গুলিস্তান হয়ে ফিরতে দেইনি।

বিষয়:আওয়ামী লীগ নিহত ১

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…