প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সব সংস্কার করতে প্রস্তুত সরকার। এজন্য সবার সহায়তা চান তিনি।
বৃহস্পতিবার ৭ নভেম্বর বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু’র আবিস্কারের শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুকে স্মরণ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নবীন অধ্যাপক হিসেবে কার্জন হলের একটি কামরায় বসে সত্যেন্দ্রনাথ বসু ইতিহাসের অংশ হয়ে গিয়েছিলেন। আজ যেটি পদার্থবিদ্যার ছাত্র-শিক্ষকদের প্রাণচাঞ্চল্যে মুখরিত। তিনি বলেন, সত্যেন্দ্রনাথ বসু আমাদের বিপ্লবের নায়ক শিক্ষার্থীদের জন্য প্রেরণা।
অধ্যাপক ইউনূস বলেন, বিপ্লবের মাধ্যমে ছাত্র-শিক্ষক সমাজ তাদের চিন্তার স্বাধীনতা, মুক্তবুদ্ধির চর্চাকে আবার ফিরে পেয়েছেন।








