পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, মার্কিন ভিসানীতি নতুন কিছু নয়, এ নিয়ে শঙ্কিত নয় সরকার। যুক্তরাষ্ট্র সঠিক তথ্যের ভিত্তিতে ভিসানীতি প্রয়োগ করবে এমনটা প্রত্যাশা করে বাংলাদেশ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করতে পদক্ষেপ শুরুর সিদ্ধান্তের ঘোষণার পর গুলশানে নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে প্রাথমিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শাহরিয়ার আলম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি বাংলাদেশের নির্বাচনের জন্য সহায়ক ভূমিকা রাখবে।







