চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন ব্রিফিংয়ে আবারও আলোচনায় বাংলাদেশের জন্য ভিসানীতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের ভিসা নীতির উপর মার্কিন ব্রিফিংয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে আবারও উঠে এসেছে বাংলাদেশের জন্য মার্কিন ভিসানীতি প্রসঙ্গ। এই প্রসঙ্গে ভিসানীতির কোন পরিবর্তন হয়নি বলে জানান ডিপার্টমেন্টের প্রেস সচিব বেদান্ত প্যাটেল।

স্থানীয়সময় (৫ ফেব্রুয়ারি) সোমবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটায়নি’ বলে মার্কিন উদ্বেগের পরিপ্রেক্ষিতে যারা নির্বাচনকে ক্ষুন্ন করেছে তাদের জন্য থ্রিসি ভিসা নীতির অধীনে ভিসা বিধিনিষেধ বাস্তবায়ন হবে কি?

জবাবে বেদান্ত প্যাটেল জানান, ভিসানীতির ক্ষেত্রে নতুন কোন আপডেট বা পরিবর্তন আমার কাছে নেই। শুধুমাত্র নির্বাচন শেষ হওয়ার কারণে এই নীতিগুলো বন্ধ হয়ে যাচ্ছে না।

Banglabid

প্রশ্নকারী আবারও প্রশ্ন করেন, এখনও এই নীতি বিদ্যমান?

জবাবে প্যাটেল বলেন, হ্যাঁ। এই নীতির কোনো পরিবর্তন নেই।

সাংবাদিক আরেকটি প্রশ্ন করেন, নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নতুন করে দুর্নীতির অভিযোগ দায়ের করা হয়েছে। আদালতের আরেকটি আদেশে তার বিদেশ ভ্রমণকে সীমিত করছে সরকার। ১২৫ জন নোবেল বিজয়ী সহ ২৪৩ জন বিশ্ব নেতাদের একটি জোট, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিচারিক হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ডিক ডারবিনের নেতৃত্বে ১২ জন দ্বিদলীয় মার্কিন সিনেটর, সমস্ত হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারের রাজনৈতিক প্রতিহিংসাকে স্টেট ডিপার্টমেন্ট কীভাবে দেখছে?

Reneta

জবাবে প্যাটেল বলেন, দেখুন, আমরা অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বারা উদ্বেগ প্রকাশ করছি। সম্ভবত এই মামলাগুলো বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের অভিযোগে ড. ইউনূসকে ভয় দেখানোর উপায় হিসাবে করা হয়েছে। আমরা বাংলাদেশ সরকারকে ডক্টর ইউনূসের জন্য একটি ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে উৎসাহিত করব। আমাদের আবেদন অব্যাহত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেদান্ত প্যাটেলভিসানীতিমার্কিন ভিসানীতিমার্কিন স্টেট ডিপার্টমেন্টযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT