যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে সরকার নির্বাচনের দিকে যাবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, কোন গোষ্ঠিকে তদন্ত ছাড়া নিষিদ্ধ করা হবেনা। সামগ্রিকভাবে দেশে যে উত্তেজনা এবং অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সব রাজনৈতিক দল ও অংশীজনের সাথে বসে সরকার তার সমাধান করবে বলে জানানো হয় ব্রিফিংয়ে।






