চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮ ফেব্রুয়ারির মধ্যে গঠিত হবে নতুন সরকার: রিজওয়ানা হাসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A

তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যেই দেশে নতুন সরকার গঠিত হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এখন থেকে আর কোনো নতুন নীতিগত সিদ্ধান্ত নেবেন না, তবে দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘সারাদেশে ভোটগ্রহণ অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন নিয়ে নানা ধরণের অপপ্রচার ছিল, কিন্তু দেশের মানুষ ভোটের মাধ্যমেই সেসব অপপ্রচারের উপযুক্ত জবাব দিয়েছেন।’

বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেছেন, ‘গেজেট প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। শপথ কে পড়াবেন—স্পিকার, ডেপুটি স্পিকার, রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি নাকি নির্বাচন কমিশন, সেটি একটি রাজনৈতিক (পলিটিক্যাল) সিদ্ধান্ত। তবে যে সিদ্ধান্তই নেয়া হোক না কেনো, সবকিছু ১৮ ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হতে হবে।’

ক্ষমতা হস্তান্তরের এই অন্তর্বর্তী সময়ে সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি জানিয়েছেন, বর্তমান উপদেষ্টারা আর কোনো বড় ধরণের নীতিগত সিদ্ধান্তে যাবেন না। তবে দৈনন্দিন দাপ্তরিক কাজগুলো চালিয়ে যাবেন।

তিনি আরও যোগ করেন, জনগণের ক্ষমতায়নের এই প্রক্রিয়াটি নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান প্রশাসন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তর্বর্তী_সরকারইসিগণভোটজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ঢাকানির্বাচন_কমিশনসৈয়দা রিজওয়ানা হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ এলাকায় ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, রাহুল গান্ধীর ৫ দফা দাবি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

শর্ত ছাড়াই সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

জুলাই ২২, ২০২৬

এয়ারবাসকে ইউরোপীয় ইউনিয়নের ঋণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় বোয়িং

জুলাই ২২, ২০২৬
ছবি: বিটপী এ্যাডভার্টাজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার।

বিটপী অ্যাডভার্টাইজিংয়ের জিএম আলাউদ্দিন তালুকদার মারা গেছেন

জুলাই ২২, ২০২৬

তনু হত্যা মামলায় নতুন মোড়

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT