চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’তে রায় দিতে হবে: রিজওয়ানা হাসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে জাতীয় স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’তে রায় দিতে হবে।

মঙ্গলবার ২০ জানুয়ারি সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার কার্যক্রম ‘ভোটের রিকশা’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে সকলে কোন না কোন রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী। জাতীয় নির্বাচনে আপনারা কাকে ভোট দিবেন সেটা আপনাদের ইচ্ছা। আপনাদের এলাকার জন্য, দেশের জন্য ভালো এমন নেতা নির্বাচন করবেন। রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে গণভোটে ‘হ্যাঁ’তে ভোট দিতে হবে।

উপদেষ্টা এসময় আটটি বিভাগের আটটি রিকশা উদ্বোধন করেন। যা ৬৪ জেলায় ৪ হাজার ৫০০ ইউনিয়নে গণভোট ও জাতীয় নির্বাচনের আচরণ বিধিমালা প্রচারণা করবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ গৃহীত হয়েছে। সকল রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাদের মতামতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে।

ক্ষমতার ভারসাম্য, ইতিবাচক পরিবর্তনের জন্য ১২টি বিষয়ের আলোকে চারটি প্রশ্ন নিয়ে হ্যাঁ-না ভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বলতে পারেন, উন্নত বিশ্বেও সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা করেছে। আমরা কাউকে না ভোট দিতে নিষেধ করছি না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য বলেও উল্লেখ করেন তিনি।

Reneta

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ।

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, সুশাসন চাইলে, কর্তৃত্ববাদী সরকার না চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। কর্তৃত্ববাদী শাসনের অবসান ও সুন্দর আগামী চাইলে গণভোটে ‘হ্যাঁ’ কে জয়যুক্ত করতে হবে। গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের রিকশা ৬৪ জেলায় ৪ হাজার ৫০০ ইউনিয়নে প্রচারণা চালাবে। এসময় গণভোট ও জাতীয় নির্বাচন উপলক্ষে সরকারের নানাবিধ প্রচার কার্যক্রম তুলে ধরেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬জাতীয় নির্বাচন ও গণভোটজাতীয় স্বার্থে গণভোটসৈয়দা রিজওয়ানা হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT