গোপালগঞ্জ

ঘুমন্ত কৃষককে গলাকেটে হত্যা

গলাকাটা ছুরি হাতে একটি কালো হাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি কালো হাতের ছবি, হাতে একটি ছুরি, রক্তের দাগ দেখা যাচ্ছে, হত্যার দৃশ্যের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঘরের জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে একজন কৃষককে গলাকেটে হত্যা করেছে অজ্ঞাত ব্যক্তিরা।

রোববার (২১ এপ্রিল) গভীর রাতে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার জাঠিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত অশোক মন্ডল (৪০) ওই গ্রামের কালাচাঁদ মন্ডলের ছেলে।

নিহত অশোক মন্ডলের মা উর্মিলা মন্ডল সাংবাদিকদের জানান, ঘটনার দিন রোববার আনুমানিক রাত ১০টার দিকে আমি ঘুমিয়ে পড়ি। সেসময় আমার বড় ছেলে অশোক মন্ডল ও ছোট ছেলে অসীম মন্ডল টিভি দেখছিল।

উর্মিলা মন্ডল বলেন, মধ্যে রাতে হঠাৎ করে ছোট ছেলে অসীম মন্ডলের চিৎকার আর কান্নায় আমার ঘুম ভেঙ্গে যায়। উঠে দেখি ঘরের বারান্দায় অশোকের গলা কাটা শরীরটাকে জড়িয়ে ধরে আমার ছোট ছেলে অসীম চিৎকার করছে।

তিনি বলেন, এরপর দিক-বেদিক হয়ে তাড়াহুড়ো করে আমরা অশোককে হাসপাতালে নেওয়ার উদ্দেশে রওনা হয়ে ঘর থেকে বের হলে সে মারা যায়। কারা এবং কেন তাকে হত্যা করেছে তা বুঝতে পারছি না।

কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, অশোক মন্ডলের হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে আমাদের তদন্ত শুরু হয়েছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি প্রকৃত কারণ উদঘাটনসহ খুনিদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।

অশোক মন্ডলের মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত অশোকের মা উর্মিলা মন্ডল ছেলে হত্যার খুনিদের গ্রেফতারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন।

বিষয়:কৃষকের মৃত্যু হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…