চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার পর্দায় আবার গডজিলা-কংয়ের দ্বৈরথ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২৪
বিনোদন
A A
গডজিলা ও কং এর মহাকাব্যিক যুদ্ধের দৃশ্য, ধ্বংসস্তূপের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

গডজিলা ও কংয়ের রসায়ন সিনেমাপ্রেমী দর্শকদের কাছে অনেক আগে থেকেই জনপ্রিয়। এই দুই চরিত্র আবার একসঙ্গে আসছে পর্দায়।

সবশেষ ২০২১ সালে ‘গডজিলা ভার্সেস কং’ ছবিতে মনস্টার জগতের দুই মহারথী কিং কং এবং গডজিলার দ্বৈরথ দেখা গেছে। করোনা মহামারীর মধ্যেও ছবিটি দর্শকদের দারুণ সাড়া পেয়েছিলো। যার ধারাবাহিকতায় এবার পর্দায় আসছে তার সিকুয়েল ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’।

শুক্রবার (২৯ মার্চ) আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে এই ছবি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি মুক্তি পাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

আগের ছবির সাফল্যের পথ ধরে এবারের ছবিটিও পরিচালনা করেছেন অ্যাডাম উইনগার্ড। এবারের ছবিতেও আগের চরিত্রেই দেখা যাবে রেবেকা হল, ব্রিয়ান টাইরি ও কেলি হটলকে। এছাড়া এবার নতুন যোগ হয়েছেন ড্যান স্টিভেনস এবং ফালা চেন হপ।

একজন অরণ্যসঙ্কুল নির্জন দ্বীপের বাসিন্দা, আর অন্য জন প্রশান্ত মহাসাগরের গভীর তলদেশ থেকে উঠে আসা প্রাগৈতিহাসিক চেহারার দানব। একজন থাকে স্কাল আইল্যান্ড নামের এক রহস্যময় দ্বীপে। অন্যজন মহাসাগরের জলরাশির তলায়। লিজেন্ডারি’র মনস্টারভার্স ফ্র্যাঞ্চাইজির ছবিগুলো যে চোখধাঁধানো গ্রাফিক্স আর দক্ষ এডিটিংয়ের কারণে দর্শকের কাছে দানব জগতের মহিমাকে একেবারেই অন্য আবেদনে উপনীত করেছে, তা বোঝা যায় এই ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা থেকে।

গেল ডিসেম্বরে ওয়ার্নার ব্রোস পিকচার্সের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার’-এর ট্রেলার। এরপরই রীতিমত হুমড়ি খেয়ে পড়ে দর্শক। মুক্তির ২৪ ঘণ্টা না যেতেই ৮ মিলিয়ন দর্শক ট্রেলারটি দেখে ফেলে! এতেই বোঝা যায় দর্শক কতটা মুখিয়ে আছে এ ছবির জন্য। এবার মুক্তির প্রতীক্ষা। দেখা যাক, বক্স অফিসে কতোটা কার্যকর ভূমিকা রাখতে পারে এই ছবি!

ট্যাগ: কংগডজিলালিড বিনোদনসিনেপ্লেক্সসিনেমাহলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কলকাতা বিমানবন্দরে ডিউটিরত নিরাপত্তাকর্মীর আত্মহত্যা

পরবর্তী

শাকিবের জন্মদিনে টাইমস স্কয়ারে ভক্তের কাণ্ড!

পরবর্তী
শাকিবের জন্মদিনে টাইমস স্কয়ারে ভক্তের কাণ্ড, শুভেচ্ছা ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিবের জন্মদিনে টাইমস স্কয়ারে ভক্তের কাণ্ড!

টাকার বিছানায় ঘুমন্ত ব্যক্তি, অর্থের গুরুত্ব ও প্রভাব বোঝানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুম তার টাকার বিছানায়

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT