চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গ্লেনজিউর ২০২৫’ আয়োজন করল গ্লেনরিচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ১১, মে ২০২৫
বিনোদন
A A

ঢাকার সাতারকুল ক্যাম্পাসে ১০ মে বর্নাঢ্য আয়োজনে ‘গ্লেনজিউর ২০২৫’ আয়োজন করেছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল। বিশ্বের নানা দেশের লোককাহিনি, সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপনের এ আয়োজনে অংশগ্রহণ করে গ্রেড ১ থেকে গ্রেড ৫ -এর চার শ’র বেশি শিক্ষার্থী।

ফোকলোর প্রতিপাদ্যে অনুষ্ঠিত গ্লেনজিউর ২০২৫ -এ নৃত্য, গল্প বলা এবং নাটকের মধ্য দিয়ে অংশগ্রহণকারী ও আগত অতিথিদের বিভিন্ন মহাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচয় ঘটে। আয়োজনে এদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ছিল গ্রেড ১ ও গ্রেড ২ -এর শিক্ষার্থীদের পরিবেশনা এবং দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ছিল গ্রেড ৩ থে গ্রেড ৫ -এর শিক্ষার্থীদের পরিবেশনা।

প্রত্যেকটি পরিবেশনাই ছিল একটি নির্দিষ্ট দেশের ওপর ভিত্তি করে; যেখানে সংস্কৃতি ও সৃজনশীল উপস্থাপনার দারুণ মেলবন্ধন ঘটে। যেসব পরিবেশনা দর্শকদের মোহিত করে, তার মধ্যে ছিল: ব্রাজিলের কার্নিভাল ও ফুটবল নিয়ে ট্রিবিউট অনুষ্ঠান, জাপানের ঐতিহ্যবাহী কাবুকি ও সামুরাই পরিবেশনা এবং তানজানিয়ার মাসাই নৃত্য ও অ্যানিমেল ডান্স।

আয়োজনে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হিসেবে আনন্দ শোভাযাত্রা, কালবৈশাখী ঝড় ও পহেলা বৈশাখ ফুটিয়ে তোলা হয় চমৎকার পরিবেশনার মধ্য দিয়ে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের আয়োজনে আরও ছিল মিশরের প্রাচীন বাণিজ্যদৃশ্য ও ইউকুলেলে পরিবেশনা, অস্ট্রেলিয়ার আদিবাসী নৃত্য ও ক্রিকেট স্কিট, ভারতের ভরতনাট্যম ও হোলির নৃত্য এবং মেক্সিকোর টাপাতিও জালিস্কো নৃত্য ও ঐতিহ্যবাহী পোশাক প্রদর্শনী।

এ আয়োজন উপলক্ষে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল সাতারকুলের অধ্যক্ষ রমেশ মুডগাল বলেন, “গ্লেনডিউর শুধুমাত্র সাংস্কৃতিক পরিবেশনাই নয়, এর মাধ্যমে শিক্ষার্থীরা বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে জানার সুযোগ লাভ করে। বিশ্বের আলাদা আলাদা সংস্কৃতি তাদের সৃজনশীলতার বিকাশের পাশাপাশি সহানুভূতিশীল করে তুলতে ভূমিকা রাখবে এবং ভিন্ন সংস্কৃতিকে সম্মান করতে শেখাবে।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গল্পগ্লেনজিউর ২০২৫গ্লেনরিচনাটকেপহেলা বৈশাখ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের দিন চ্যানেল আইয়ে যতো আয়োজন

মে ২৭, ২০২৬

ইমপ্রেসের দুই চমক: ওটিটিতে ‘সারার সংসার’, হলে ‘মাসুদ রানা’

মে ২৭, ২০২৬

যে ছাদ থেকে পড়ে মৃত্যু, সেখানেই মিললো একটি ‘চিরকুট’!

মে ২৭, ২০২৬

ঈদ যাত্রায় বাড়তি ভাড়া নিলে জরিমানা: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

মে ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিছানা ছাড়া ঘুমায় না, তাই ছাগলের নাম ‘নবাব সিরাজউদ্দৌলা’

মে ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT