টি-টুয়েন্টি বিশ্বকাপের মধ্যে জিম্বাবুয়ে সিরিজের জন্য দল ঘোষণা করেছিল বিসিসিআই। সেই দলের নেতৃত্ব দেয়া হয়েছে ডানহাতি ওপেনার শুভমন গিলকে। নেতৃত্বে ডানহাতি এ ব্যাটারকে পান্ডিয়ার চেয়ে এগিয়ে রেখেছেন সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ। ম্যানেজমেন্টের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তিনি।
পরবর্তী অধিনায়ক হিসেবে গিলের সমর্থনে শেবাগ বলেছেন, ‘শুভমন গিল দীর্ঘ সময়ের জন্য। সে তিন সংস্করণের খেলোয়াড়। গত বছর সে দুর্দান্ত সময় কাটিয়েছে। কিন্তু দুর্ভাগ্য সে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেনি।’
‘আমার মতে, গিলকে অধিনায়ক করা সঠিক সিদ্ধান্ত। যখন রোহিত শর্মা দায়িত্ব ছেড়ে দিবে নতুন অধিনায়কত্বে শুভমন গিল সঠিক সিদ্ধান্ত হবে।’
২০২৪ আইপিএল মৌসুমে গুজরাট টাইটান্সের দায়িত্ব পালন করেছেন শুভমন গিল।







