চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেয়ে কষ্টে ছিল, আপনি মা হয়ে কেন চুপ ছিলেন?’

হুমায়রা আসগরের মৃত্যুতে তার মায়ের সাম্প্রতিক মন্তব্যে পাল্টা প্রশ্ন পাকিস্তানের বর্ষীয়ান অভিনেত্রী গজালা জাভেদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশের নারীর জীবন ও পারিবারিক সম্পর্কের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা আসগরের মৃত্যুর ঘটনায় তার পরিবার, বিশেষ করে তার মায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের বর্ষীয়ান অভিনেত্রী গজালা জাভেদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, হুমায়রার মা যা বলছেন, তা জনসাধারণকে দোষারোপ করে সত্যকে আড়াল করার চেষ্টা।

গজালা বলেন, “একজন মা হয়ে আপনি এতটা চুপ ছিলেন কীভাবে? আমি নিজেও মা। আমার মেয়ের জ্বর থাকলেও রাতে ঘুমাতে পারি না। একজন মা বুঝতে পারেন কখন সন্তানের কিছু একটা গড়বড় হচ্ছে।”

তিনি আরও বলেন, যদি হুমায়রা কোনো ‘অসাধু’ কাজে জড়িত থাকতেন, তাহলে তার জীবনটা অন্যরকম হতো। “একজন মেয়ে যদি সাত বছর ধরে একা বাস করে এবং কোনো অবৈধ পথ অবলম্বন করত, তাহলে অন্তত একটা গাড়ি থাকত, ভালো ঘর, কিছু আরাম থাকত। কিন্তু হুমায়রা ছিল খুব সাধারণ জীবনযাপনকারী।”

Banglabid

গজালার মতে, সন্তান যদি মায়ের সহানুভূতি ও স্নেহ না পায়, তবে তার চেয়ে দুর্ভাগা কেউ হয় না। “যদি হুমায়রা আমার মেয়ে হতো, আমি গর্ব করতাম তার মতো সাহসী ও আত্মনির্ভরশীল হওয়ার জন্য।”

এর আগে পাকিস্তানের আরেক অভিনেতা শামুন আব্বাসিও হুমায়রার মায়ের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, “হুমায়রার খোঁজ রাখা করাচির জনগণের দায়িত্ব ছিল না। পরিবার কেন তাকে দেখতে লোক পাঠায়নি? পুলিশ বা স্থানীয় কাউকে দিয়েও তো খবর নেওয়া যেত।”

হুমায়রার মরদেহ জুলাই মাসের ৮ তারিখে করাচির ডিফেন্স ফেজ-৬ এর একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, তিনি অন্তত ১ মাস আগে মারা গেছেন। তবে পরে তদন্তে উঠে আসে, ২০২৪ সালের অক্টোবরেই তিনি মারা যান।

Reneta

সেসময় ফ্ল্যাটে বিদ্যুৎ ও পানি সংযোগ ছিল না, কোনো নড়াচড়া বা চিহ্ন ছিল না যে কেউ সেখানে থাকছেন। তার শেষ ফোন ব্যবহারও অক্টোবরেই রেকর্ড করা হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, তার পরিবার তার থেকে অনেক আগেই দূরত্ব তৈরি করেছিল। এমনকি মৃত্যুর পর বাবা করাচিতে গিয়ে মরদেহ নেওয়ার বিষয়েও অনাগ্রহ প্রকাশ করেছিলেন। – দ্য কারেন্টনিউজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীঅভিনেত্রী হুমায়রাগজালা জাভেদচিত্রশিল্পীনাটকপাকিস্তানি অভিনেত্রীমৃত্যু রহস্যসিনেমাহুমায়রাহুমায়রা আসগর
শেয়ারTweetPin

সর্বশেষ

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬

বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT