প্যারিস অলিম্পিকে ১৪তম দিনে গড়িয়েছে মেয়েদের ফুটবলে ব্রোঞ্জের লড়াই। লড়াইয়ে স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে জার্মানি।
ব্রোঞ্জের লড়াইয়ে ১-০ গোলে জয় পেয়েছে জার্মানি। পেনাল্টি থেকে গোলটি এনে দিয়েছেন জিউলিয়া জিউইন। শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় গড়াবে সোনার লড়াই। প্রতিপক্ষ ব্রাজিল ও যুক্তরাষ্ট্র।
প্যারিসে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতেছিল জার্মানি ও স্পেন। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। বিরতির পর ম্যাচের ৬৩ মিনিটে জিউলিয়াকে ডি বক্সে ফাউল করেন ক্যাটা কোল। পেনাল্টিতে জার্মানদের এগিয়ে নেন জিউলিয়া। পরে জয় নিয়েই মাঠ ছাড়ে জার্মানি।







