চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানির জয়ের ম্যাচে চার ‘কিংবদন্তির’ আনুষ্ঠানিক বিদায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচ শুরুর আগেই জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠল বিদায়ী জার্মান কিংবদন্তি ইলকাই গুন্ডোয়ান, থমাস মুলার, ম্যানুয়েল নয়্যার ও টনি ক্রুসের ছবি। জার্মান ভাষায় লেখা লিজেন্ড। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে আগে অবসর নেয়া এ চার জনকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়েছে।

নেশনস লিগে আলিয়াঞ্জ অ্যারেনায় সোমবার রাতে ডাচদের বিপক্ষে ১-০তে জিতেছে জার্মানি। বিদায়ী আয়োজন হলেও আসেননি টনি ক্রুস। জার্মান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে গুন্ডোয়ান, মুলার ও নয়্যারের হাতে তুলে দেয়া হয় বিশেষ স্মারক।

রাতের অন্য ম্যাচে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে জয় পেয়েছে ফ্রান্স ও ইতালি। ১০ জন নিয়ে ফ্রান্স ২-১ গোলে হারায় বেলজিয়ামকে। ইতালি ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ইসরায়েলকে। গ্রুপের অপর ম্যাচে বসনিয়াকে ২-০ গোলে হারিয়েছে হাঙ্গেরি।

প্রতিযোগিতামূলক ফুটবলে ফ্রান্সের বিপক্ষে ৪৩ বছর জয় পায়নি বেলজিয়াম। অপেক্ষা আরও বাড়ল। ব্রাসেলসে বেলজিয়ামের বিপক্ষে জোড়া গোল করেন কোলো মুয়ানি।

জয়ে জার্মানির নিশ্চিত হয়েছে শেষ আট বা কোয়ার্টার ফাইনাল। লিগ ‘এ’র গ্রুপ ১এ ৪ ম্যাচ শেষে জার্মানির পয়েন্ট ১০। সমান ম্যাচে নেদারল্যান্ডস ও হাঙ্গেরির পয়েন্ট ৫। বসনিয়ার পয়েন্ট ১। ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে ইতালির পয়েন্ট ১০, ফ্রান্সের ৯, বেলজিয়ামের ৪ ও ইসরায়েলের শূন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিগুন্ডোয়ানজার্মানিটনি ক্রুসনেশন্স লিগবেলজিয়ামমুলারম্যানুয়েল নয়্যারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও প্রতারণা, ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১ হাজার ৩৩ টাকা

জুলাই ২১, ২০২৬

কামিন্সের নেতৃত্বে পূর্ণশক্তি নিয়েই বাংলাদেশের বিপক্ষে টেস্টে নামছে অস্ট্রেলিয়া

জুলাই ২১, ২০২৬

মৌসুমি বৃষ্টিতে আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজের সরকারি-বেসরকারি প্যাকেজ ঘোষণা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT