বিনোদন

বুবলীর পর যে অভিযোগ নিয়ে থানায় অপু বিশ্বাস

অপু বিশ্বাসের অভিযোগের প্রতিবাদে বুবলী চুপ থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বুবলী একটি কালো পোশাক পরা অবস্থায় মুখে আঙুল দিয়ে চুপ থাকার ইঙ্গিত দিচ্ছেন, পেছনে অন্য অভিনেত্রীরা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ নিয়ে গেল মাসেই থানায় যান চিত্রনায়িকা বুবলী৷ এবার একই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ঢাকাই সিনেমার আরেক নায়িকা অপু বিশ্বাস।

বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

জিডির একটি কপি চ্যানেল আই অনলাইনের হাতে এসেছে। জিডিতে অপু বলেছেন,‘বেশ কিছুদিন যাবত ৩৪ ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার প্রয়োজন বলে মনে করেছি।’

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা চ্যানেল আই অনলাইনকে বুবলীর জিডির বিষয়টি নিশ্চিত করেন। পরে রাতে গণমাধ্যমকে তিনি অপুর জিডির বিষয়টি নিয়েও কথা বলেন।

এ বিষয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এ বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, ‘বাবল ফ্যান, সীমান্ত, ভাইরাল নিউজ বাই তোমা, ফাইভ টিভি বাংলা ও রাইদ রনিসহ ৩৪টি ফেসবুক পেজ-ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন অপু।

বিষয়:অপু বিশ্বাস জিডি থানা পুলিশ বুবলী মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…