চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলি হামলায় গাজার একমাত্র অর্থোপেডিক সার্জন নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
গাজায় নিহত অর্থোপেডিক সার্জনের জন্য শোক প্রকাশ ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন গাজার কামাল আদওয়ান হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডাক্তার সাঈদ জৌদেহ। আল-আউদা হাসপাতালে রোগী দেখতে যাওয়ার পথে ইসরাইলি ট্যাংকের গোলায় তিনি নিহত হন।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ডাক্তার সাঈদ ছিলেন গাজার উত্তরের একমাত্র অর্থোপেডিক সার্জন। জাতিসংঘের প্রতিনিধি লুইস ওয়াটারিজ বলেছেন, এটি তার পরিবার ও স্থানীয়দের জন্য অপূরণীয় ক্ষতি। গাজার হাসপাতালগুলোতে চিকিৎসক, সরঞ্জাম ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব চরমে পৌঁছেছে।

Banglabid

এ ঘটনার বিষয়ে অবগত নয় বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে তারা তদন্ত চালাচ্ছে। প্রৌঢ় এই চিকিৎসক অবসরজীবন ছেড়ে যুদ্ধকালীন সময়ে মানুষকে সহায়তার জন্য কাজে ফিরে এসেছিলেন। গত মাসে কামাল আদওয়ান হাসপাতালের এক সংবাদ সম্মেলনে ‘আমাদের রক্ষা করুন’ (সেভ আস) লেখা একটি প্ল্যাকার্ড তুলে দাঁড়িয়ে ছিলেন তিনি।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইসলামিক জিহাদ গোষ্ঠীর এক উচ্চপদস্থ সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। তাদের দাবি অনুযায়ী, ওই ব্যক্তি ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাদের উপর হামলার নেতৃত্ব দিয়েছিলেন।

গাজায় বেসামরিক নাগরিক হতাহতের দায় বরাবরই সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর চাপিয়ে আসছে ইসরায়েল। তারা দাবি করে, গাজার বেসামরিক জনগণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে সশস্ত্র গোষ্ঠীগুলো।

Reneta

অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় আরও ৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ৯৩০ জনে পৌঁছেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থোপেডিক সার্জন সাঈদ জৌদেহইসরায়েলগাজানিহতযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT